৮ সেনাকে বাঁচাতে পারল না মার্কিন নৌবাহিনী; অভিযান সমাপ্ত ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i81986-৮_সেনাকে_বাঁচাতে_পারল_না_মার্কিন_নৌবাহিনী_অভিযান_সমাপ্ত_ঘোষণা
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি উভচর সামরিক যান ডুবে যাওয়ার পর নিখোঁজ ৮ সেনার সবাই মারা গেছে বলে ধরে নিয়েছে দেশটির নৌবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • ৮ সেনাকে বাঁচাতে পারল না মার্কিন নৌবাহিনী; অভিযান সমাপ্ত ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি উভচর সামরিক যান ডুবে যাওয়ার পর নিখোঁজ ৮ সেনার সবাই মারা গেছে বলে ধরে নিয়েছে দেশটির নৌবাহিনী।

সাউথ ক্যারোলিনা উপকূলের একটি দ্বীপে বৃহস্পতিবার মার্কিন নৌবহিনীর এক সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৫ মেরিন সেনা।

উভচর সামরিক যানটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত নৌবাহিনীর একটি জাহাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে এবং ডুবে যায়। তখন জীবিত অবস্থায় ৬ জনকে এবং মৃত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে নিখোঁজ রয়ে যায় নৌবাহিনীর আট সদস্য। আট জনের সাতজন অস্ত্রধারী সেনা, অপরজন নাবিক।

টানা কয়েক দিন ধরে উদ্ধার ও তল্লাশি তৎপরতা চালিয়েও ব্যর্থ হওয়ার পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, নিখোঁজরা সবাই মারা গেছে বলে ধরে নিয়ে অভিযানের সমাপ্তি টানা হয়েছে।

নৌ কর্মকর্তা ক্রিস্টোফার ব্রনজি বলেছেন, দুঃখ ভারাক্রান্ত মনে এই উদ্ধার অভিযানের সমাপ্তি টানতে হচ্ছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।