ইহুদিবাদ ও নাৎসিবাদ সমার্থক: মার্কিন চিন্তাবিদ
-
র্যালফ শোয়েনম্যান
ফিলিস্তিনে ইহুদিবাদী বর্বরতা জোরদারের প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে ইহুদিবাদের সঙ্গে নাৎসিবাদ ও হিটলারের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক জোরদার হয়ে উঠেছে। ব্রিটেনের রাজধানী লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন সম্প্রতি ইহুদিবাদকে নাৎসিবাদের সঙ্গে সম্পর্কিত বলে যে মন্তব্য করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন চিন্তাবিদ ও গবেষক র্যালফ শোয়েনম্যান।
ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের সাবেক পিএস র্যালফ শোয়েনম্যানও বলেছেন, ইহুদিবাদ ও নাৎসিবাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক থাকার বিষয়ে জোরালো দলিল-প্রমাণ রয়েছে এবং যারা এ ধরনের মন্তব্যের জন্য ব্রিটেনের লেবার পার্টিকে ইহুদি-বিদ্বেষী বলে অপবাদ দিচ্ছেন তারা আসলে এ দলের সদস্যদের সমালোচনা থেকে ইহুদিবাদকে রক্ষা করতে চাইছেন ও একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী অপরাধযজ্ঞকেও ধামাচাপা দিতে চাইছেন।
ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।
সম্প্রতি লন্ডনের সাবেক মেয়র ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং বলেন যে, সাবেক নাৎসি নেতা হিটলার ছিলেন ইহুদিবাদের সমর্থক। এসব মন্তব্যের দায়ে গত বৃহস্পতিবার লেবার দলে তার সদস্যপদ স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, হিটলার ১৯৩২ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন যেসব নীতির কথা প্রচার করে তাতে ইহুদিদেরকে কথিত ইসরাইলে পৌঁছে দেয়ার নীতির কথাও ছিল। ইহুদিদের ওপর গণহত্যা চালানোর আগ পর্যন্ত হিটলার ইহুদিবাদের সমর্থক ছিলেন বলে লিভিংস্টোন স্মরণ করিয়ে দেন। তিনি তার এই মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, আমি নিজেকে সত্য অস্বীকারের মধ্যে টেনে নিতে পারব না।

আর এইসব দলিল-প্রমাণ তুলে ধরে ব্রিটেনের লেবার দল ও এর সদস্যরা ইহুদিবাদ বিরোধী তৎপরতা জোরদার করছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে জনমত জোরালো করছেন বলে তিনি মত প্রকাশ করেছেন।
'ইহুদিবাদের গোপন ইতিহাস' শীর্ষক বইয়ের লেখক এ প্রসঙ্গে ইহুদিবাদ-বিরোধী ইহুদিদের তৎপরতার কথা স্মরণ করে বলেন তারাও সব সময় ইসরাইলের বিরোধিতা করে এসেছেন। #
মু. আমির হুসাইন/২