দোহায় চলছে আলোচনা; দেশে চলছে তালেবান ও আফগান সেনাদের সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/world-i83162-দোহায়_চলছে_আলোচনা_দেশে_চলছে_তালেবান_ও_আফগান_সেনাদের_সংঘর্ষ
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের তিনটি এলাকায় সরকারি সেনা ও তালেবান গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। আফগানিস্তানে যখন শান্তি প্রতিষ্ঠার জন্য কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে তখন এই ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২০ ০৭:২৭ Asia/Dhaka
  • আফগানিস্তানে হামলার ফাইল ফটো
    আফগানিস্তানে হামলার ফাইল ফটো

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের তিনটি এলাকায় সরকারি সেনা ও তালেবান গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। আফগানিস্তানে যখন শান্তি প্রতিষ্ঠার জন্য কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে তখন এই ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেল।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, তালেবান গেরিলারা কয়েকটি চেকপয়েন্টে আফগান সেনাদের ওপর হামলা চালায়। তিনি জানান, হেসারাক এলাকায় তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ সদস্য ও সরকারিপন্থি আট গেরিলা নিহত হয়েছে। অন্যদিকে,সংঘর্ষে ৩০ তালেবান মারা গেছে বলে জানান খোগিয়ানি।

দোহায় আফগান সরকার ও তালেবানের বৈঠক

গতকালের এ সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয় নি বরং শত্রুরা হামলা অব্যাহত রেখেছে এবং আফগানিস্তানে তারা রক্ত ঝরাচ্ছে।”

এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভেতরে বহু জায়গায় তালেবান ও সরকারি সেনাদের সংঘর্ষ চলছে।#

পার্সটুডে/এসআইবি/১৮