'অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরান জয়ী এবং আমেরিকা পরাজিত হয়েছে'
ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত। এখন থেকে ইরান যেকোন দেশে অস্ত্র প্রযুক্তি বিক্রি করতে পারবে এবং কিনতে ও পারবে।
এর ফলে ইরান অস্ত্রশস্ত্রের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এবং বিশ্বের অন্যতম মুসলিম পরাশক্তি হিসেবে আবির্ভাব হবে। আমি মনে করি, অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে ইরানের জয় হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে।
'ইরান জিন্দাবাদ', আমেরিকা ধ্বংস হোক', 'ইসরাইল ধ্বংস হোক'। শুভ কামনা ইরান সরকারের জন্য। আপনারা এখন থেকে উন্নত মানের বিমান, রাডার, সাবমেরিন, শক্তিশালী ড্রোনসহ সামরিক প্রযুক্তির বিষয়ে গুরুত্ব দিবেন। পরমাণু বোমা বানানোর চিন্তাও করতে পারেন। অমুসলিমদের কাছে পরমাণু বোমা থাকবে, মুসলমানদের কাছে পরমাণু বোমা থাকবে না- এটা হয় না। ধন্যবাদ।
আল্লামা মিজানুর রহমান লাকসামী,
উপাধ্যক্ষ, চাঁদপুর আহমাদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, চাঁদপুর সদর, চাঁদপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।