ফ্রান্স যেন আরো কঠিন প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/world-i84184-ফ্রান্স_যেন_আরো_কঠিন_প্রতিক্রিয়ার_অপেক্ষায়_থাকে_আইআরজিসি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ইসলাম অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী সোমবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আধিপত্যকামী ও ইহুদিবাদী চেতনার অধিকারী পশ্চিমা শাসকরা গভীর সংকটে পতিত মানবতাবিরোধী পশ্চিমা সমাজকে তাদের নিজেদের সৃষ্ট ঘুর্ণিপাক থেকে রক্ষা করতে পারবে না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৭, ২০২০ ০৩:১৭ Asia/Dhaka
  • ফ্রান্স যেন আরো কঠিন প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে: আইআরজিসি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ইসলাম অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী সোমবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আধিপত্যকামী ও ইহুদিবাদী চেতনার অধিকারী পশ্চিমা শাসকরা গভীর সংকটে পতিত মানবতাবিরোধী পশ্চিমা সমাজকে তাদের নিজেদের সৃষ্ট ঘুর্ণিপাক থেকে রক্ষা করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, বিশ্বনবীর (সা.) অবমাননাকর বক্তব্যের প্রতিক্রিয়া শুধুমাত্র ফরাসি পণ্য বর্জন ও মুসলমানদের তীব্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ফ্রান্স যেন  মুসলিম বিশ্বের পক্ষ থেকে এর চেয়েও কঠিন প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, রহমতের নবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোতে যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে তখন ফ্রান্সের সর্বোচ্চ পর্যায় থেকে বিশ্বনবী (সা.)-এর অবমাননা করা হয়েছে। আর এখান থেকে কথিত বাক স্বাধীনতার ধ্বজাধারীদের দ্বৈত চরিত্র স্পষ্ট হয়ে গেছে।

তবে এ ধরনের অপচেষ্টা চালিয়ে রাসূলে আকরাম হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.)-এর সুউচ্চ ভাবমর্যাদায় বিন্দুমাত্র কালিমা লেপন করা যাবে না বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।

ফরাসি প্রেসিডেন্টের এই ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। ইরানসহ বহু মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছে এবং ম্যাকরনকে তার ইসলাম-বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।