বিক্ষোভ ও পদ্যতাগের দাবি উপেক্ষা করে পদে থাকবেন থাই প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i84217-বিক্ষোভ_ও_পদ্যতাগের_দাবি_উপেক্ষা_করে_পদে_থাকবেন_থাই_প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হলেও তিনি ক্ষমতা না ছেড়ে বরং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
অক্টোবর ২৮, ২০২০ ১৬:০৭ Asia/Dhaka
  • থাইল্যান্ডে বিক্ষোভ
    থাইল্যান্ডে বিক্ষোভ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হলেও তিনি ক্ষমতা না ছেড়ে বরং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

থাইল্যান্ডে গত এক মাসের বেশি সময় ধরে প্রাইয়ুথ ওচার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। পাশাপাশি দেশটিতে রাজতন্ত্রের সংস্কার দাবি করছেন বিক্ষোভকারীরা।

গতকাল (মঙ্গলবার) থাই সংসদে দেয়া ভাষণে প্রাইয়ুথ বলেন, “আমি সমস্যার মধ্যে পালিয়ে যাব না। যখন দেশ নানা সমস্যার মধ্যে তখন আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াব না।”

এ সময় সংসদে বিরোধীদলের সদস্যরা প্রাইয়ুথের বক্তব্যের বিরোধিতা করে বলেন, “রাজার প্রতি আনুগত্য প্রকাশের আড়ালে সত্য গোপন করা বন্ধ করে আপনি পদত্যাগ করুন।” এছাড়া, চলমান বিক্ষোভে নেতৃত্ব দেয়া একজন নেতাও গতকালের সংসদ অধিবেশনকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন।

প্রায় ছয় বছর আগে প্রাইয়ুথ সামরিক ক্যু’র মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন। গতকালের সংসদ অধিবেশনে প্রাইয়ুথ বলেন, তিনি চলমান সংকট নিয়ে কথা বলতে আগ্রহী কিন্তু তিনি কোনো একক নেতা পাচ্ছেন না। বিক্ষোভকারীদের সবাইকে ‘নেতা’ বলে তিনি মন্তব্য করেন।#   

পার্সটুডে/এসআইবি/২৮