আরটি-কে সাক্ষাৎকার দিয়ে বিপদে ট্রাম্পের উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/world-i84332-আরটি_কে_সাক্ষাৎকার_দিয়ে_বিপদে_ট্রাম্পের_উপদেষ্টা
রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা আরটি-কে সাক্ষাৎকার দিয়ে ঝামেলায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্কট অ্যাটলাস। সাক্ষাৎকার দেয়ার জন্য তিনি এরইমধ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০২০ ০৭:২৪ Asia/Dhaka
  • স্কট অ্যাটলাস
    স্কট অ্যাটলাস

রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা আরটি-কে সাক্ষাৎকার দিয়ে ঝামেলায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্কট অ্যাটলাস। সাক্ষাৎকার দেয়ার জন্য তিনি এরইমধ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

গতকাল (রোববার) এক টুইটার পোস্টে তিনি বলেন, “আমি সম্প্রতি আরটি-কে একটি সাক্ষাৎকার দিয়েছি এবং আরটি যে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করে তা আমার জানা ছিল না। ওই সাক্ষাৎকার দেয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আমি বিশেষভাবে ন্যাশনাল সিকিউরিটি কমিউনিটির কাছে ক্ষমা চাইছি যারা আমাদেরকে রক্ষার জন্য রাতদিন পরিশ্রম করছেন।”

সাক্ষাৎকারে নিউরোলজিস্ট অ্যাটলাস বলেছেন, “করোনাভাইরাসের মহামারি মোকাবেলা করতে গিয়ে লকডাউন দেয়া হলো মার্কিন জনগণকে হত্যার শামিল।”

তিনি দাবি করেন, করোনার কারণে আমেরিকায় দুই লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে এবং এর মধ্যে বহু মানুষ মারা গেছে লকডাউনের কারণে।#     

পার্সটুডে/এসআইবি/২