ইরানের বিরুদ্ধে সব অপশন খোলা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকি
https://parstoday.ir/bn/news/world-i84784-ইরানের_বিরুদ্ধে_সব_অপশন_খোলা_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রীর_হুমকি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব অপশন রয়েছে বলে আবারো হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ০৫:৫৯ Asia/Dhaka
  • ইসরাইল অধিকৃত গোলান মালভূমি সফরের সময় বক্তব্য রাখছেন পম্পেও (১৯ নভেম্বরের ছবি)
    ইসরাইল অধিকৃত গোলান মালভূমি সফরের সময় বক্তব্য রাখছেন পম্পেও (১৯ নভেম্বরের ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব অপশন রয়েছে বলে আবারো হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ইহুদিবাদী ইসরাইলের দৈনিক পত্রিকা ‘জেরুসালেম পোস্ট’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি, বলেন গত চার বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকা এই নীতি অনুসরণ করে এসেছে এবং এই নীতির পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই।

মাইক পম্পেও বলেন, “আমার মূল্যায়ন এবং ইতিহাস তাই বলবে যে, আমরা এ ব্যাপারে খুবই সফল হয়েছিলাম।”

ইরানবিরোধী ট্রাম্প প্রশাসনের নীতির কথা উল্লেখ করে পম্পেও বলেন, “আমি স্মরণ করতে পারি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণের শুরুর দিকে আমরা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়েছিলাম এবং তখন বিশ্ব বলেছিল ইরানের বিরুদ্ধে শুধু আমেরিকার চাপ কার্যকর হবে না। কিন্তু এই চাপের কারণে ইরান বিশ্বব্যাপী ক্ষতিকর তৎপরতা কমাতে বাধ্য হয়েছে। এর মধ্যে একটি হলো ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে কোন অর্থের চালান গ্রহণ করতে পারবে না। এটি আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে বার্তা গেছে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে এমন সময় এই হুমকি দিলেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদায় নিতে যাচ্ছে এবং পম্পেও নিজেও বিদায় নেবেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।