থাই রাজার হাতে সামরিক কমাণ্ড; বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা
-
ব্যাংককে বিক্ষোভকারীদের সমাবেশ
থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশের রাজার হাতে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটের নিয়ন্ত্রণ থাকার বিরোধিতা করেছেন। পাশাপাশি তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকার সমালোচনা করেন।
আজ (রোববার) রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হযন এবং সেখান থেকে তারা থাইল্যান্ডের একাদশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উদ্দেশ্যে পদযাত্রা করে। ২০১৯ সালে থাই রাজা মহা ভাজিরালঙ্কর্ন যে দুটি সামরিক ইউনিটের নিয়ন্ত্রণ গ্রহণ করেন একাদশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তার অন্যতম।
বিক্ষোভকারীরা প্রকাশ্যে বলছেন, দশকের পর দশক ধরে থাই রাজারা সামরিক বাহিনীর ওপর প্রভাব বিস্তার করে রয়েছেন এবং সামরিক কর্মকর্তাদেরকে তারা রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করতে দেন।
থাই বিক্ষোভকারীদের অন্যতম নেতা পারিত চিওয়ারাক সাংবাদিকদের কাছে বলেন, “দেশের সামরিক বাহিনী জনগণকে ধারণ করবে, রাজাকে নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজা সামরিক বাহিনীকে কমান্ড করার দায়িত্ব পালন করেন না।”
থাই বিক্ষোভকারীদের মধ্যে যেসব ব্যক্তি রাজাকে সমালোচনা করার জন্য অভিযুক্ত হয়েছেন তারমধ্যে পারিত চিওয়ারাক অন্যতম। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী রাজাকে অপমান বা অমান্য করলে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হয়।#
পার্সটুডে/এসআইবি/২৯