আমিরাতের কাছে অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিন: মার্কিন কংগ্রেসকে মানবাধিকার গ্রুপ
https://parstoday.ir/bn/news/world-i85031-আমিরাতের_কাছে_অস্ত্র_বিক্রির_চুক্তি_আটকে_দিন_মার্কিন_কংগ্রেসকে_মানবাধিকার_গ্রুপ
সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে ২৯টি মানবাধিকার সংগঠনের একটি গ্রুপ। সংগঠনগুলো আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিতে বলেছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ০১, ২০২০ ১৯:১৫ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে ২৯টি মানবাধিকার সংগঠনের একটি গ্রুপ। সংগঠনগুলো আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিতে বলেছে।

সংযুক্ত আরব আমিরাতকে দুই হাজার তিনশ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, জঙ্গিবিমান এবং ড্রোন সরবরাহ করার চুক্তি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ইয়েমেনে বর্বর আগ্রাসন চালিয়েছে এবং লিবিয়া সংঘর্ষে তারা একটি পক্ষকে সমর্থন দিচ্ছে। এসব যুদ্ধে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর বিরুদ্ধে।

ইয়েমেনে

মিডলইস্ট ডেমোক্রেসির অ্যাডভোকেসি অফিসার সেথ বাইন্ডার বলেন, “আমরা আশা করি এই অস্ত্র বিক্রির চুক্তি পরিপূর্ণভাবে থামিয়ে দেয়া হবে। তবে যদি তা সম্ভব না হয়, তাহলেও বাইডেন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল দেয়া হবে যে, এই ধরনের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বহু সংগঠন এবং সংস্থা সক্রিয় রয়েছে।

২৯টি মানবাধিকার সংগঠনের এই গ্রুপ মার্কিন আইন প্রণেতাদের ও পররাষ্ট্র দপ্তরের কাছে চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করলে ইয়েমেন ও লিবিয়ায় বেসামরিক জনগণ হত্যা এবং মানবিক সংকট আরো চরম আকার ধারণ করবে।#

পার্সটুডে/এসআইবি/১