পাকিস্তানে বিরোধী দলের আলটিমেটাম প্রত্যাখ্যান, ‘আন্দোলন কবরে গেছে’
https://parstoday.ir/bn/news/world-i85357-পাকিস্তানে_বিরোধী_দলের_আলটিমেটাম_প্রত্যাখ্যান_আন্দোলন_কবরে_গেছে’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লাহোর সমাবেশের মধ্যদিয়েই সরকার বিরোধী আন্দোলনের কবর হয়ে গেছে। তিনি গতকাল (সোমবার) নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২০ ১৫:৩৮ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লাহোর সমাবেশের মধ্যদিয়েই সরকার বিরোধী আন্দোলনের কবর হয়ে গেছে। তিনি গতকাল (সোমবার) নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

তিনি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম)’র সাম্প্রতিক সমাবেশের প্রতি ইঙ্গিত করে বলেন, লাহোরের সমাবেশ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেই সমাবেশ মাঠে মারা গেছে। তিন মাস ধরে বিরোধীরা যে আন্দোলন করছে, তার কবর হয়ে গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে পাকিস্তানে। এ অবস্থায় পাকিস্তানের বিরোধী দলগুলো সমাবেশ করায় ক্ষোভ জানান ইমরান। তিনি বলেন, বিরোধীদের আন্দোলন অকার্যকর। ইমরান বলেন,‘পিডিএমের ভাগ্যও হবে এই সমাবেশের মতোই ।’ 

লাহোরের সমাবেশে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ এর নেতা ও দলটির সহসভাপতি মারিয়াম নওয়াজ বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, মারিয়াম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মানহানি করেছেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেইশি আজ (মঙ্গলবার) বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের আলটিমেটাম আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। কোরেইশি বিরোধী জোটকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছেন। আমরা বলে দিচ্ছি তিনি পদত্যাগ করবেন না।”  বিরোধীদলের এ ধরণের আলটিমেটামকে গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী হিসেবে ঘোষণা করেন কোরেইশি।#

পার্সটুডে/এসএ

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।