উত্তেজনা নিরসনের সঠিক পথ হচ্ছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা: চীন
https://parstoday.ir/bn/news/world-i85526-উত্তেজনা_নিরসনের_সঠিক_পথ_হচ্ছে_পরমাণু_সমঝোতায়_আমেরিকার_ফিরে_আসা_চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ইরানের পরামাণু কর্মসূচিকে  ঘিরে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা নিরসনের সঠিক পথ হচ্ছে আমেরিকার এ সমঝোতায় ফিরে আসা এবং সমঝোতার শর্ত অনুযায়ী ওয়াশিংটনের দায়িত্ব পালন করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২০ ১৩:৩৬ Asia/Dhaka
  • হুয়া চুনইং
    হুয়া চুনইং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ইরানের পরামাণু কর্মসূচিকে  ঘিরে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা নিরসনের সঠিক পথ হচ্ছে আমেরিকার এ সমঝোতায় ফিরে আসা এবং সমঝোতার শর্ত অনুযায়ী ওয়াশিংটনের দায়িত্ব পালন করা।

গতকাল (মঙ্গলবার) চুনইং তার সরকারি টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি সুনির্দিষ্ট করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে বর্তমানে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়া এবং তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা। সে ক্ষেত্রে উত্তেজনা নিরসনের সঠিক পথ হচ্ছে এই সমঝোতায় আমেরিকার আবার ফিরে আসা।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন ডোনাল্ড ট্রাম্প

এর একদিন আগে চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয় নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়ার কঠোর সমালোচনা করেন। এর পরপরই হুয়া চুনইং টুইটারে এই পোস্ট দিলেন।

২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়েছিল কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক এ সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়।#

পার্সটুডে/এসআইবি/২৩