আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে গুলিবর্ষণে ৩ জন নিহত, আহত ৩
https://parstoday.ir/bn/news/world-i85625-আমেরিকার_ইলিনয়_অঙ্গরাজ্যে_গুলিবর্ষণে_৩_জন_নিহত_আহত_৩
আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরের ডন কার্টার লেনে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২০ ১৪:১৭ Asia/Dhaka
  • ইলিনয় অঙ্গরাজ্যের ডন রকফোর্ড শহরে গুলির্বষণের পর পুলিশের তৎপরতা
    ইলিনয় অঙ্গরাজ্যের ডন রকফোর্ড শহরে গুলির্বষণের পর পুলিশের তৎপরতা

আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরের ডন কার্টার লেনে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

গতকাল (শনিবার) সকাল সাতটার দিকে পুলিশ কর্মকর্তারা একটি টেলিফোন কল পান এবং ওই টেলিফোন কলের মাধ্যমে তাদেরকে জানানো হয় যে, ওই এলাকায় একব্যক্তি গুলি চালাচ্ছে। এরপর পুলিশ সেখানে গিয়ে হতাহতদের দেখতে পান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রকফোর্ড পুলিশের প্রধান ড্যান ও'শেয়া বলেন, “হত্যাকাণ্ডের পর আমরা ঘটনাস্থল বন্ধ করে দিয়েছি এবং একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।”

তিনি বলেন, "যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তখন গুলিবর্ষণকারী বেঁচে ছিল। পুলিশ কোন গোলাগুলি করে নি। আমরা মনে করছি এ ঘটনায় একজনই জড়িত এবং একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।"

ও'শেয়া বলেন, যদিও এখন সবকিছু তদন্তের আওতায় রয়েছে তারপরও পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বিচারে গুলি চালানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, হতাহতদের মধ্যে দুইজন টিন এজারও রয়েছে।

এই নিয়ে ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে চলতি বছর ৩৫ জন মানুষ হত্যার ঘটনা ঘটলো। ১৯৬৫ সালের পর থেকে এ পর্যন্ত চলতি বছরে সবচেয়ে বেশি মানুষ গোলাগুলিতে নিহত হয়েছে। ১৯৯৬ সালে রকফোর্ড শহরে গোলাগুলিতে ৩১ জন নিহত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৭