নৌমহড়ায় আমেরিকা-জাপান-ভারত: উদ্বেগ চীনের
https://parstoday.ir/bn/news/world-i8590-নৌমহড়ায়_আমেরিকা_জাপান_ভারত_উদ্বেগ_চীনের
আমেরিকা এবং জাপানের সঙ্গে নৌমহড়ায় অংশ গ্রহণ করবে ভারত এবং আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপের পূর্বে এ মহড়া অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৬ ০৮:৪৩ Asia/Dhaka
  • নৌমহড়ায় আমেরিকা-জাপান-ভারত: উদ্বেগ চীনের

আমেরিকা এবং জাপানের সঙ্গে নৌমহড়ায় অংশ গ্রহণ করবে ভারত এবং আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপের পূর্বে এ মহড়া অনুষ্ঠিত হবে।

মালাবার নামের নৌমহড়ার দ্বিতীয় পর্বে ভারতের চারটি যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করবে। গত ডিসেম্বরের জাপানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দ্বিপাক্ষিক মহড়াকে ত্রিপক্ষীয় মহড়ায় পরিণত করার ঘোষণা দিয়েছিল ভারত ও আমেরিকা।

এদিকে ভারতীয় সেনাসূত্রগুলো বলেছে, মহড়ায় অংশ নেবে ভারতের দু’টি স্টিলথ ফ্রিগেট, একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং নৌ-রসদবাহী জাহাজ বহর ।

মহড়ায় ভারতের ভূমিকা স্বাভাবিক ভাবেই চীনের জন্য উদ্বেগ সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। ভারতের সাবেক নৌ প্রধান অ্যাডমিরাল অরুণ প্রাকেশ বলেছেন, মহড়ায় আমেরিকা এবং জাপানের সঙ্গে অংশ নেয়ার জন্য ভারতীয় সিদ্ধান্ত এতে ফুটে উঠেছে। এ ছাড়া, নিরাপত্তা নিয়ে আমেরিকা ও জাপানের উদ্বেগের অংশিদারও ভারত হচ্ছে তাও এ সিদ্ধান্তের মাধ্যমে ফুটে উঠেছে বলে জানান তিনি।#

মূসা রেজা/৬