রোমানিয়ায় ন্যাটো বসাল ক্ষেপণাস্ত্র কেন্দ্র, ইউরোপে চালু হলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
https://parstoday.ir/bn/news/world-i8620-রোমানিয়ায়_ন্যাটো_বসাল_ক্ষেপণাস্ত্র_কেন্দ্র_ইউরোপে_চালু_হলো_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা
রোমানিয়ায় ন্যাটো একটি নতুন ক্ষেপণাস্ত্র কেন্দ্র বসিয়েছে আর এর মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির ইউরোপীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৬ ১৪:০২ Asia/Dhaka
  • রোমানিয়ায় ন্যাটো বসাল ক্ষেপণাস্ত্র কেন্দ্র, ইউরোপে চালু হলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

রোমানিয়ায় ন্যাটো একটি নতুন ক্ষেপণাস্ত্র কেন্দ্র বসিয়েছে আর এর মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির ইউরোপীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু হয়েছে।

গতকাল(বৃহস্পতিবার) এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাত্র একদিন আগেই পোল্যান্ডে বাড়তি ন্যাটো ঘাটির নির্মাণের কাজ শুরু করা হয়েছে। নতুন এ ঘাটিতে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, চলতি বছরে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক মহড়ার পরিকল্পনা করেছে ন্যাটো। এ সব মহড়ায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা অংশ গ্রহণ করবে।#

মূসা রেজা/৬