আমেরিকাকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে: চীন
https://parstoday.ir/bn/news/world-i86762-আমেরিকাকে_বিনা_শর্তে_ইরানের_পরমাণু_সমঝোতায়_ফিরতে_হবে_চীন
কোনো শর্ত ছাড়াই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৫:২২ Asia/Dhaka
  • ওয়াং ওয়েনবিন
    ওয়াং ওয়েনবিন

কোনো শর্ত ছাড়াই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (মঙ্গলবার) জানিয়েছেন, 'মার্কিন কর্মকর্তারা পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে নানা ধরণের কথা বলছেন। কিন্তু আমেরিকাকে বিনা শর্তে সমঝোতায় ফিরতে হবে। ট্রাম্প একতরফা ভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিলেন।'

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে বেআইনি ও একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন।

ট্রাম্প

এটির বাকি পাঁচ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি এ সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেয়।

কিন্তু ইরান বলছে, সে আশ্বাস বাস্তবায়ন করেনি ইউরোপিয়ান দেশগুলো।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।