উত্তর কোরিয়া আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: কিমের ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i8734-উত্তর_কোরিয়া_আগে_পরমাণু_অস্ত্র_ব্যবহার_করবে_না_কিমের_ঘোষণা
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পরমাণু অস্ত্রধর আগ্রাসী কোনো শত্রু দেশ থেকে হুমকির মুখে না পড়লে পিয়ংইয়ং আগে কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। উত্তর কোরিয়াকে তিনি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন। গতকাল (শনিবার) রাজধানী পিয়ংইয়ংয়ে দলের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৮, ২০১৬ ০৮:২১ Asia/Dhaka
  • উত্তর কোরিয়া আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: কিমের ঘোষণা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পরমাণু অস্ত্রধর আগ্রাসী কোনো শত্রু দেশ থেকে হুমকির মুখে না পড়লে পিয়ংইয়ং আগে কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। উত্তর কোরিয়াকে তিনি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন। গতকাল (শনিবার) রাজধানী পিয়ংইয়ংয়ে দলের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।

কিম জং উন বলেন, তার দেশ বিশ্বস্ততার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বাধ্যবাধকতা অনুসরণ করবে। সমাবেশে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরমাণু নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ সময় তিনি বলেন, অতীতের শত্রুতা সত্ত্বেও কিছু দেশের সঙ্গে পিয়ংইয়ং সম্পর্কোন্নয়নে প্রস্তুত রয়েছে।

২০০১ সালে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে এটিই ছিল এ ধরনের প্রথম ঘটনা।

কিম জং কোরিয় উপদ্বীপে বিরাজমান উত্তেজনা ও ভুলবোঝাবুঝি দূর করার জন্য সংলাপে বসতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান। এছাড়া, দুই কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিরুদ্ধে তিনি আমেরিকাকে হুঁশিয়ার করে দেন।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বললেন। ১৯৮০ সালে কিং জং উনের দাদা কিম ইল-সুংয়ের শাসনামলে ওয়ার্কার্স পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল।#

সিরাজুল ইসলাম/৮