ইরানের ওপর থেকে দ্রুত আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেয়া দরকার: চীন
https://parstoday.ir/bn/news/world-i87650-ইরানের_ওপর_থেকে_দ্রুত_আমেরিকার_নিষেধাজ্ঞা_তুলে_নেয়া_দরকার_চীন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকাকে তাগিদ দিয়েছে চীন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৩:৩০ Asia/Dhaka
  • ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বব্যাপী দাবি জোরদার হচ্ছে
    ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বব্যাপী দাবি জোরদার হচ্ছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকাকে তাগিদ দিয়েছে চীন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কয়েকটি প্রতীকী পদক্ষেপ নেয়ার পর চীনের পক্ষ থেকে এই তাগিদ দেয়া হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছে,  ইরানের ওপর থেকে আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে হবে এবং এটিই সঠিক দৃষ্টিভঙ্গি। 

সাম্প্রতিক দিনগুলোতে পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকা এবং ইরানের মধ্যে  অনেকটা বাগযুদ্ধ চলছে। কোন দেশ আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরবে তা নিয়েই  চলছে বাগযুদ্ধ। ইরান বলছে, আমেরিকা যেহেতু পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং ইরানের ওপর তারা অবৈধভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে সে ক্ষেত্রে তাদেরকেই আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং  পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসতে হবে।#

 পার্সটুডে/এসআইবি/২০