চীনা সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং
https://parstoday.ir/bn/news/world-i88472-চীনা_সামরিক_বাহিনীকে_প্রস্তুত_থাকতে_বলেছেন_প্রেসিডেন্ট_শি_জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই অস্থিতিশীল ও অনিশ্চিত। সেজন্য  যেকোনো হুমকি মোকাবেলায় চীনা   সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০২১ ১০:৪০ Asia/Dhaka
  • প্যানেল আলোচনায় অংশ নেন শি জিনপিং
    প্যানেল আলোচনায় অংশ নেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই অস্থিতিশীল ও অনিশ্চিত। সেজন্য  যেকোনো হুমকি মোকাবেলায় চীনা   সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

গতকাল (মঙ্গলবার) সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একটি প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেন। তিনি বলেন, কঠিন ও জটিল পরিস্থিতিতে টিকে থাকা এবং লড়াই করার জন্য পুরো সামরিক বাহিনীকে  সক্ষমতা তৈরি ও যুদ্ধপ্রস্তুতি মধ্যে একটি সমন্বয় গড়ে তুলতে হবে। 

চীনা সামরিক বাহিনী (ফাইল ফটো)

শি জিনপিং আরো বলেন, দেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা এবং একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ও শক্তিশালী সমর্থন দরকার।#  

চীন ও মর্কিন নতুন প্রশাসনের মধ্যে যখন দিন দিন টানাপড়েন বাড়ছে তখন শি জিনপিং এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।