কাজটি কঠিন তবে প্রক্রিয়াটি এগুচ্ছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i90332-কাজটি_কঠিন_তবে_প্রক্রিয়াটি_এগুচ্ছে_রাশিয়া
রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজটি অনেক কঠিন তবে অসম্ভব নয়। এ নিয়ে একটি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০২১ ১৭:০২ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজটি অনেক কঠিন তবে অসম্ভব নয়। এ নিয়ে একটি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ একথা বলেছেন।

তিনি আজ (রোববার) টুইটারে দেয়া এক পোস্টে বলেন, ভিয়েনা আলোচনার ওয়ার্কিং গ্রুপ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু ইস্যুগুলো নিয়ে গতকাল ও আজ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উলিয়ানভ আরো বলেন, “তাদের কাজ সহজ নয় তবে প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছে।”

এর একদিন আগে ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি বলেছিলেন, ওয়ার্কিং গ্রুপগুলোর দেয়া রিপোর্ট পর্যালোচনা করে দেখেছেন ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারীরা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে একটি ভালো আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সবার মধ্যে এখন একটি অভিন্ন ভিত্তি তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#  

পার্সটুডে/এসআইবি/১৮