দামেস্কে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/world-i9163-দামেস্কে_হিজবুল্লাহর_শীর্ষস্থানীয়_সামরিক_কমান্ডার_নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার আলহাজ মুস্তাফা বদরেদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আল-মাইয়াদ্দিন টেলিভিশন চ্যানেল।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
মে ১৩, ২০১৬ ০৫:৫৩ Asia/Dhaka
  • আলহাজ মুস্তাফা বদরেদ্দিন
    আলহাজ মুস্তাফা বদরেদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার আলহাজ মুস্তাফা বদরেদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আল-মাইয়াদ্দিন টেলিভিশন চ্যানেল।

কমান্ডার বদরেদ্দিনের শহীদ হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ ইমাদ মুগনিয়া’র জ্ঞাতি ভাই এবং ভগ্নিপতি। ২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে শাহাদাতবরণ করেন ইমাদ মুগনিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে মুগানিয়ার পার্ক করা গাড়িতে দূরনিয়ন্ত্রিত বোমাটি পেতে রেখেছিল মোসাদ।

এদিকে, সিরিয়ার কৌশলগত কুনেইত্রা শহরে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাসহ মুগনিয়ার ২৫ বছর বয়সী ছেলে জিহাদ মুগনিয়ার শহীদ হয়েছিলেন । গত বছরের জানুয়ারিতে ইসরাইলি হেলিকপ্টার থেকে চালানো ক্ষেপণাস্ত্রের হামলায় হিজবুল্লাহর এ বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন।

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশবিরোধী লড়াইয়ে সিরিয়াকে সমর্থন দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ।#

মূসা রেজা/আশরাফুর রহমান১৩