ইসরাইলে অস্ত্র সরবরাহে সহযোগিতা করতে ইতালির বন্দর শ্রমিকদের অস্বীকৃতি
https://parstoday.ir/bn/news/world-i91726-ইসরাইলে_অস্ত্র_সরবরাহে_সহযোগিতা_করতে_ইতালির_বন্দর_শ্রমিকদের_অস্বীকৃতি
ইহুদিবাদী ইসরাইল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিকল্পনা নিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে অস্ত্র চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০২১ ১৪:৪৬ Asia/Dhaka
  • ইসরাইলে অস্ত্র সরবরাহে সহযোগিতা করতে ইতালির বন্দর শ্রমিকদের অস্বীকৃতি

ইহুদিবাদী ইসরাইল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিকল্পনা নিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে অস্ত্র চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।

অস্ত্রের একটি চালান ইসরাইলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেয়। ইতালির অনলাইন পত্রিকা কন্ট্রোপিয়ানো এ খবর দিয়েছে।

অস্ত্র ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেয়ার জন্য বন্দর শ্রমিকদের টিপস দেয়ার পর শ্রমিকরা জানাতে পারে যে, এসব কন্টেইনার ইসরাইলের বন্দরনগরী আশদোদে যাবে। এসব কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ ছিল।

পত্রিকাটি লিখেছে, অস্ত্র ও বিস্ফোরক ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য ব্যবহৃত হবে যাদের ওপর এইরমধ্যে ইসরাইল মারাত্মক হামলা চালিয়েছে। ইসরাইলি আগ্রাসনে দেড়শ’র কাছাকাছি সাধরণ মানুষ শহীদ হয়েছেন।#  

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।