পাকিস্তানি ছবি দিয়ে ইসরাইলি নেতার অপপ্রচার; ইসলামাবাদের ক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i92540-পাকিস্তানি_ছবি_দিয়ে_ইসরাইলি_নেতার_অপপ্রচার_ইসলামাবাদের_ক্ষোভ
পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটাকে গাজায় হামাসের ঘাঁটি হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ০২, ২০২১ ১৯:৪৪ Asia/Dhaka
  • জাহেদ হাফিজ চৌধুরী
    জাহেদ হাফিজ চৌধুরী

পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটাকে গাজায় হামাসের ঘাঁটি হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী বলেছেন, ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। জনমতকে বিভ্রান্ত করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে।

তিনি দ্রুত ঐ ছবি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সম্প্রতি নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে লিখেছেন, এটি হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র এবং সবচেয়ে বড় ঘাঁটি।

কিন্তু টুইটার ব্যবহারকারীরা খুব সহজেই ইসরাইলি নেতার মিথ্যাচার ধরে ফেলেন এবং তাকে দখলদার মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেন। এরপর পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো।

ইসরাইলি নেতার এই মিথ্যাচারকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রকাশিত ছবিটি ইসলামাবাদের শেফা হাসপাতালের। এটি দ্রুত সরিয়ে নিতে হবে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।