কনস্যুলেট চালুর মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে না: মারিয়া জাখারোভা
https://parstoday.ir/bn/news/world-i92594-কনস্যুলেট_চালুর_মাধ্যমে_পরিস্থিতির_উন্নতি_ঘটানো_যাবে_না_মারিয়া_জাখারোভা
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেছেন: অধিকৃত বায়তুল মোকাদ্দাসে পুনরায় মার্কিন কনস্যুলেট চালু করার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা যেমন বন্ধ হবে না তেমনি পশ্চিম এশিয়ার পরিস্থিতিও স্থিতিশীল হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০২১ ১৫:৩৯ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেছেন: অধিকৃত বায়তুল মোকাদ্দাসে পুনরায় মার্কিন কনস্যুলেট চালু করার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা যেমন বন্ধ হবে না তেমনি পশ্চিম এশিয়ার পরিস্থিতিও স্থিতিশীল হবে না।

তাস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় দখলদার ইহুদিবাদী ইসরাইল অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গত ১০ মে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ শুরু করেছিল ইহুদিবাদীরা। কিন্তু প্রতিরোধ সংগঠন হামাস এবং ইসলামি জেহাদের দাঁত ভাঙা জবাবের মুখে ভয়াবহ পরাজয়ের কারণে ইসরাইলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির অনুরোধ জানায়। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনো কোনো বিদেশি মধ্যস্থতাকারী সক্রিয় ভূমিকা পালন করে যুদ্ধবিরতি কার্যকর করেছিল। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও  ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ এবং অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখে এবং বহু ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইহুদিবাদিদের সতর্ক করে দিয়ে বলেছে: যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে চলেছে। ইহুদিবাদিরা যদি যুদ্ধবিরতি চুক্তির অঙ্গিকার যথাযথভাবে পালন না করে তাহলে প্রতিরোধ যুদ্ধ আবার শুরু হবে।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।