দেশেই করোনার টিকা তৈরির প্রতিশ্রুতি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i93518-দেশেই_করোনার_টিকা_তৈরির_প্রতিশ্রুতি_দিলেন_তুরস্কের_প্রেসিডেন্ট_এরদোগান
দেশের অভ্যন্তরেই করোনা ভাইরাস কোভিড-১৯ এর টীকা তৈরি করবে তুরস্ক।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২১, ২০২১ ১৯:০৭ Asia/Dhaka
  • করোনার টিকা
    করোনার টিকা

দেশের অভ্যন্তরেই করোনা ভাইরাস কোভিড-১৯ এর টীকা তৈরি করবে তুরস্ক।

চলতি বছর শেষ হবার আগে টিকা তৈরির চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের টিভি চ্যানেল এনটিভি'র ওয়েব পোর্টাল আরও জানিয়েছে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই স্থানীয়ভাবে করোনার ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করা হবে। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন: স্থানীয় ও জাতীয়ভাবে যখন তুরস্ক টিকা তৈরি করবে তখন টিকার প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস বেড়ে পাবে।

এরদোগান আরও বলেন: তুরস্কে করোনা সংক্রমণের হার দ্রুত গতিতে কমে এসেছে। তবু আমরা এই মহামারীতে আক্রান্তের পরিসংখ্যান আরও কমাতে চেষ্টা চালিয়ে যাবো।

ভ্যাকসিনেশানের ব্যাপারে তুরস্কের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়েছে বিগত এক সপ্তায় প্রায় ৮০ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।