আনসারুল্লাহ:
ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন অবস্থান অপরিবর্তিত
-
টিম লেন্ডারকিং
আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বিরোধী অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইয়েমেনে তারা যে দূত পাঠিয়েছে গণমাধ্যমগুলো ওই দূতের বক্তব্যকে ভূলভাবে তুলে ধরেছ। বিশেষ করে হুথি আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে আমেরিকার বিশেষ দূত টিম লেন্ডারকিং-এর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
টিম লিন্ডারকিংয়ের বক্তব্য হুথি আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দেয়ার পক্ষে ছিল না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দাবি করেছে। এদিকে, টিম লেন্ডারকিং আনসারুল্লাহ বাহিনীকে স্বীকৃতি দিয়ে বক্তব্য রাখার পর তার প্রতিক্রিয়ায় মুহাম্মদ আল হুথি বলেছেন, ইয়েমেনের বৈধতা তার শক্তি ও প্রতিরোধের মূলে প্রোথিত। তিনি আরো বলেন, আনসারুল্লাহার বৈধতা বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয়। আনসারুল্লাহর বৈধতা নির্ভর করে ইয়েমেনের জনগণের রায়ের ওপর।
গতরাতে আমেরিকার বিশেষ দূত টিম লেন্ডারকিং বলেছিলেন, ওয়াশিংটন হুথি আনসারুল্লাহকে ইয়েমেনের বৈধ সংগঠন বলে মনে করে। আজ তার ওই বক্তব্যকে সাংবাদিকদের ভুল উপলব্ধি বলে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।