তেল পাচারের ব্যবসা করে পকেট ভারি করছে তুর্কি নেতৃত্ব: ল্যাভরভ
মে ১৭, ২০১৬ ০৪:১২ Asia/Dhaka
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে তেল পাচারের ব্যবসা করে পকেট ভারি করছে তুর্কি নেতৃত্ব। তুরস্কের প্রতিবেশী দেশ ইরাক এবং সিরিয়া থেকে এ সব তেল পাচার করা হচ্ছে।
ল্যাভরভ বলেন, আঙ্কারা এবং সন্ত্রাসীগোষ্ঠীগুলো তেল পাচারের ব্যবসা করছে। এ ছাড়া, নিষিদ্ধ পণ্যসহ অন্যান্য অবৈধ জিনিস সীমান্ত পথে পাচার হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এ জাতীয় ব্যবসা করে তুরস্কের নেতৃত্ব পকেট ভারি করছে ।
ইরাক এবং সিরিয়ার দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে তেল পাচারের ব্যবসায় তুরস্ক জড়িত বলে অভিযোগ একাধিকবার করেছে মস্কো। এ জাতীয় ব্যবসার প্রমাণও হাতে বলে জানিয়েছে রাশিয়া। অবশ্য আঙ্কারা এ জাতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭
ট্যাগ