২০২১ সালের মধ্যে বিশ্বকে ২০০ কোটি ডোজ দেবে চীন: শি জিনপিং
https://parstoday.ir/bn/news/world-i95562-২০২১_সালের_মধ্যে_বিশ্বকে_২০০_কোটি_ডোজ_দেবে_চীন_শি_জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তারা দেশ বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ০৬, ২০২১ ১০:২৩ Asia/Dhaka
  • শি জিনপিং
    শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তারা দেশ বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে।

কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০কোটি ডলার অনুদান দেবে।

গতকাল (বৃহস্পতিবার) ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে।

এরইমধ্যে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং।#

পার্সটুডে/এসআইবি/৬