ভারত কারো বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে না
https://parstoday.ir/bn/news/world-i96132-ভারত_কারো_বিরুদ্ধে_আফগানিস্তানের_ভূমি_ব্যবহার_করতে_পারবে_না
তালেবান বলেছে, ভারত আফগানিস্তানে তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেয়া হবে না। তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন একথা ঘোষণা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০২১ ১৪:১৩ Asia/Dhaka
  • মোহাম্মদ সোহাইল শাহিন
    মোহাম্মদ সোহাইল শাহিন

তালেবান বলেছে, ভারত আফগানিস্তানে তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেয়া হবে না। তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন একথা ঘোষণা করেছেন।

তিনি বলেন, ভারত যদি আফগানিস্তানের মাটিতে তাদের কাজ অব্যাহত রাখে তাতে তাদের তাদের আপত্তি নেই। তিনি স্পষ্ট করে বলেন, "আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো জাতি, গোষ্ঠী কিংবা দেশকে আমরা সুযোগ দেব না।" 'হাম মেহের বোখারী কে সাত' নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে সোহাইল শাহিন একথা বলেন। 

সোহাইল শাহিন বলেন, "আফগানিস্তানে যে সমস্ত অবকাঠামো ও পুনর্গঠনমূলক প্রকল্প শুরু করেছে তা শেষ করতে পারে ভারত। কারণ এসব প্রকল্প জনগণের জন্য। কিন্তু ভারত যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আফগান মাটিকে ব্যবহারের চেষ্টা করে তাহলে আমরা তার অনুমতি দেব না।"#

পার্সটুডে/এসআইবি/১৮