সিরিয়াকে কেউ নির্দেশ দিতে পারে না: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান সম্পূর্ণভাবে সিরিয়ার বিষয়; কেউ আরব এ দেশটিকে দিক-নির্দেশনা দিতে পারে না।
মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জারিফ বলেন, ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপের সবাইকে বুঝতে হবে যে, যুদ্ধবিধ্বস্ত এই দেশটির জনগণই কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত কথা বলবেন।
জাওয়াদ জারিফ বলেন, “এটি হচ্ছে সিরিয়ার বিষয়; এটি তাদের নেতৃত্বাধীন প্রক্রিয়া। আমরা এখানে যারা জড়ো হয়েছি তারা শুধু সিরিয়াকে সাহায্য করতে পারি; দিক নির্দেশনা দিতে পারি না।”
তিনি জানান, সিরিয়া বিষয়ে ভিয়েনা আলোচনা শেষ হয়েছে বিশেষ কোনো খবর দেয়ার মতো ঘটনা ছাড়াই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- সিরিয়ায় শত্রুতা অবসানের জন্য সবাই সাধারণ ঐকমত্য পোষণ করেছেন। জারিফ বলেন, সিরিয়ার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও আন-নুসরার মিশ্রণের বিষয়টি অবশ্যই চিহ্নিত করা দরকার। এসব সন্ত্রাসী গোষ্ঠী একে অপরকে সহযোগিতা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭