আসাদকে ক্ষমতা থেকে নামাতে আবার সৌদির হুমকি
https://parstoday.ir/bn/news/world-i9640-আসাদকে_ক্ষমতা_থেকে_নামাতে_আবার_সৌদির_হুমকি
সৌদি আরব হুমকি দিয়ে বলেছে, চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে জোর করে নামানো হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৮, ২০১৬ ০৭:৫১ Asia/Dhaka

সৌদি আরব হুমকি দিয়ে বলেছে, চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে জোর করে নামানো হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা বিশ্বাস করি অনেক আগেই আমাদের ‘প্ল্যান বি’ নিয়ে অগ্রসর হওয়া উচিত ছিল।” তিনি আরো বলেন, বিকল্প কোনো পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার মানেই বাশার আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক সমর্থন জোরদার করা।”

প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার বিষয়ে অন্যতম প্রধান আগ্রাসী সমর্থক হচ্ছে সৌদি আরব এবং সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি একনিষ্ঠ সমর্থন দিয়ে আসছে এ দেশটি।

ভিয়েনায় বৈঠক শেষে আদেল আল-জুবায়ের আরো বলেছেন, “যদি আশার আসাদের সরকার ক্ষমতা থেকে সরে না দাঁড়ায় তাহলে আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে।”

সিরিয়ার চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির বিষয়ে চ্যালেঞ্জ, স্থবির হয়ে থাকা শান্তি আলোচনা এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় জাতিসংঘের সহায়তায় মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়ে আলোচনার জন্য ভিয়েনায় সিরিয়া সাপোর্ট গ্রুপ সর্বশেষ বৈক করল। বৈঠক শেষে এক বিবৃতিতে এ গ্রুপ দায়েশ ও আন-নুসরা ফ্রন্টকে আর্থিক এবং সামরিক কোনো ধরনের সাহায্য না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮