আমেরিকা বেআইনিভাবে ড্রোন হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে: আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i96656-আমেরিকা_বেআইনিভাবে_ড্রোন_হামলা_চালিয়ে_মানুষ_হত্যা_করেছে_আফগান_তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ ও বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। কাবুলে গতকালের মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯ নিহত হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
আগস্ট ৩০, ২০২১ ১৬:৩১ Asia/Dhaka
  • বিদেশি সেনারা চলে যাচ্ছে আফগানিস্তান থেকে
    বিদেশি সেনারা চলে যাচ্ছে আফগানিস্তান থেকে

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ ও বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। কাবুলে গতকালের মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯ নিহত হয়েছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ঐ হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে আজ বলেছেন,ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরণের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি।

তিনি আরও বলেন, ‘আমেরিকা হুমকির বিষয়টি আমাদেরকে অবহিত করতে পারত। নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিৎ হয়নি।

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে,উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়েছিল।

হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেছেন, ‘তারা কেউ আইএসের সদস্য নন। যেখানে হামলা চালানো হয়েছে,সেটা একটি বাড়ি। সেখানে তার ভাই পরিবার নিয়ে থাকত।’ এ ছাড়া এই হামলার প্রত্যক্ষদর্শীরা বলেছেন,‘হামলায় বাড়িতে আগুন ধরে গিয়েছিল। প্রতিবেশীরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছেন।’

মার্কিন বাহিনীও পরে বেসামরিক মানুষ হতাহতের কথা স্বীকার করেছে। মার্কিন সেনাদেরকে আগামীকাল ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।#  

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।