তালেবানের ওপর দায়েশের সিরিজ বোমা হামলা
https://parstoday.ir/bn/news/world-i97622-তালেবানের_ওপর_দায়েশের_সিরিজ_বোমা_হামলা
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত কয়েকদিনে তালেবানের ওপর কয়েকটি বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দেয়া এক বিবৃতিতে দায়েশ এই দাবি করেছে। আমাক নিউজ হচ্ছে দায়েশের প্রচারণা চালানোর একটি মাধ্যম।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৩:৫৩ Asia/Dhaka
  • বোমা হামলার পর নানগারহার হাসপাতালের সামনে লোকজন ভিড় করে
    বোমা হামলার পর নানগারহার হাসপাতালের সামনে লোকজন ভিড় করে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত কয়েকদিনে তালেবানের ওপর কয়েকটি বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দেয়া এক বিবৃতিতে দায়েশ এই দাবি করেছে। আমাক নিউজ হচ্ছে দায়েশের প্রচারণা চালানোর একটি মাধ্যম।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কয়েকটি সূত্র জানিয়েছে, নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনি ও রোববার এসব হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়।

দায়েশ দাবি করেছে, দুই দিনে তালেবানের কয়েকটি গাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। দায়েশ দাবি করেছে, হামলার কারণে তালেবানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীটি বলছে, তাদের সিরিজ বোমা হামলায় ৩৫ জনের বেশি তালেবান গেরিলা নিহত কিংবা আহত হয়েছে। তবে এ বিষয়ে তালেবান কোনো মন্তব্য করে নি।#

পার্সটুডে/এসআইবি/২০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।