-
রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে
এপ্রিল ২১, ২০২৪ ০৯:২৫রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেয়ার পর গতকাল (শনিবার) পেসকভ সাংবাদিকদের একথা বলেন।
-
ইউক্রেনে আরো ‘সামরিক উপদেষ্টা’ পাঠাতে পারে আমেরিকা
এপ্রিল ২১, ২০২৪ ০৮:৪৯আমেরিকা ইউক্রেনের মাটিতে আরো সামরিক উপদেষ্টা পাঠানোর কথা বিবেচনা করছে। গতকাল (শনিবার) মার্কিন ম্যাগাজিন পলিটিককে দেয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার একথা বলেছেন।
-
ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া
এপ্রিল ২১, ২০২৪ ০৬:৫৭রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে।
-
মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সহায়তা পাস
এপ্রিল ২১, ২০২৪ ০৬:২০মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইহুদিবাদী ইসরাইল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য বিশালাকৃতির ৯৫ বিলিয়ন ডলারের কথিত সহযোগিতা প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের জন্য অনুমোদন দেয়া হয়েছে ২৬ বিলিয়ন মার্কিন ডলার।
-
কুরআনের একটি আয়াত যা এই পৃথিবীর জীবনের বাস্তবতাকে তুলে ধরেছে
এপ্রিল ২০, ২০২৪ ১৬:০৯ইতিহাস জুড়ে দেখা গেছে, মানুষ সবসময়ই তার প্রয়োজন মেটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কারণ মানুষ প্রকৃতিগতভাবেই অভাব নিয়েই এই দুনিয়ায় এসেছে। দুইভাবে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে বা বিপদে পড়ছে। এক, মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক মতো চিহ্নিত না করা। দুই, ভুল পথে চাহিদা মেটানোর প্রবণতা।
-
ইসরাইলে ইরানি হামলা সম্পর্কে মার্কিন বিশ্লেষকের মন্তব্য
এপ্রিল ২০, ২০২৪ ১৫:২৯উপস্থাপক: বন্ধু ল্যারি জনসন! তোমাকে আমার আজকের অনুষ্ঠানে জানাচ্ছি স্বাগতঃ আজ সকালের সংবাদপত্রগুলো এমন খবর ব্যাপকভাবে প্রচার করেছে যে ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জর্ডান ইরানের ৯৯% ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলি করে ধ্বংস করেছে। আপনার মতে কোনো কিছুই কি লক্ষ্যবস্তুতে আঘাত হানে নি? ইরানের ছোঁড়া কোনো কিছুই কি লক্ষ্যবস্তুতে আঘাত হানে নি? আপনারও কি এই একই মত প্রিয় বন্ধু?
-
নাইজার থেকে ফ্রান্সের পর সেনা প্রত্যাহার করবে আমেরিকা
এপ্রিল ২০, ২০২৪ ১৪:২২আফ্রিকার দেশ নাইজার থেকে আমেরিকা তার সমস্ত সেনা প্রত্যাহার করবে। নাইজারের সামরিক সরকারের সঙ্গে একটি চুক্তির পর দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে আমেরিকা।
-
‘চলতি বছরই ইউক্রেন পরাজিত হতে পারে’
এপ্রিল ২০, ২০২৪ ১৩:৪৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, আমেরিকা যদি দ্রুত ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ না দেয় তাহলে রাশিয়ার চাপে দেশটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে।
-
ইউক্রেনে সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট
এপ্রিল ২০, ২০২৪ ১২:২২হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে।
-
আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলি গোষ্ঠী: মার্কিন সংখ্যাগরিষ্ঠদের ওপর সংখ্যালঘুদের একনায়কত্ব
এপ্রিল ২০, ২০২৪ ১১:১৬আমেরিকা এবং পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরাইল ১৯৪৮ সালে নিজেকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পর থেকে সত্যের বিরুদ্ধে সব সময় আদর্শিক যুদ্ধে লিপ্ত রয়েছে।