-
বিদ্রোহের ৪ দিন পরই দেখা করেন পুতিন ও প্রিগোশিন
জুলাই ১০, ২০২৩ ১৬:০৫বিদ্রোহের চার দিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন।
-
৩ নৌকায় করে সেনেগাল ত্যাগ করা ৩০০ অভিবাসী নিখোঁজ
জুলাই ১০, ২০২৩ ০৯:৫০তিনটি নৌকায় করে সেনেগাল থেকে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া অন্তত ৩০০ অভিবাসী নিখোঁজ হয়ে গেছে। ওয়াকিং বর্ডার্স নামের একটি অভিবাসী সহায়তা গ্রুপ আজ এ তথ্য জানিয়েছে।
-
মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করার হুমকি দিল পিয়ংইয়ং
জুলাই ১০, ২০২৩ ০৭:১০উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানগুলো যদি দেশটির আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সেগুলো গুলি করে ফেলে দেয়া হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র আজ (সোমবার) সকালে এই কড়া সতর্কবাণী উচ্চারণ করেন।
-
সুদান একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে: জাতিসংঘের সতর্কবাণী
জুলাই ১০, ২০২৩ ০৬:৫৩সুদান একটি ‘সর্বাত্মক গৃহযুদ্ধের’ দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি আরো বলেছে, সেই গৃহযুদ্ধের রেশ প্রতিবেশী দেশগুলোতে পড়তে এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলতে পারে।
-
ইউক্রেনসহ মিত্রদের পরমাণু স্থাপনায় হামলা চালাবে রাশিয়া: মেদভেদেভ
জুলাই ১০, ২০২৩ ০৬:৩৩রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের কথিত হামলার বিষয়টি প্রমাণিত হলে ইউক্রেনসহ এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ইউক্রেনকে গুচ্ছ বোমা দেয়ার বিরোধিতা করল আমেরিকার মিত্ররাই
জুলাই ০৯, ২০২৩ ০৮:০৬মার্কিন সরকার ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছ বোমা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে কানাডা ও ব্রিটেন। গুচ্ছ বোমা ব্যবহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শুক্রবার ইউক্রেনকে এই বিতর্কিত গণবিধ্বংসী অস্ত্র সরবরাহের বেপরোয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা।
-
সুদানে বিমান হামলায় নিহত ২২, জাতিসংঘের তীব্র নিন্দা
জুলাই ০৯, ২০২৩ ০৭:৫৮সুদানের পশ্চিমাঞ্চলীয় ওমদুরমান শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
-
পূর্ব সীমান্তে অন্তত ১,০০০ সেনা মোতায়েন করছে পোল্যান্ড
জুলাই ০৯, ২০২৩ ০৭:৪৯পোল্যান্ড তার পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এই পদক্ষেপ নিয়েছে ওয়ারশ’।
-
‘তুরস্ক থেকে কমান্ডারদের কিয়েভে এনে চুক্তি ভঙ্গ করেছে ইউক্রেন’
জুলাই ০৯, ২০২৩ ০৭:২৫চুক্তি ভঙ্গ করে তুরস্ক থেকে ইউক্রেনের কয়েকজন সেনা কমান্ডারের কিয়েভ প্রত্যাবর্তনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। কিয়েভ ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত এসব কমান্ডারের তুরস্কে থাকার কথা ছিল।
-
ইউক্রেন যুদ্ধে ৫০০ দিনে ৯ সহস্রাধিক বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ
জুলাই ০৮, ২০২৩ ১৫:৩৪যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে এই সংখ্যা জানিয়েছে।