-
‘লকডাউনে পার্টির বিষয়ে পার্লামেন্টকে ভুল তথ্য দিয়েছিলেন বরিস জনসন’
জুন ১৬, ২০২৩ ১২:০৬সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইচ্ছাকৃতভাবে পার্লামেন্টকে ভুল তথ্য দিয়েছিলেন বলে রায় দিয়েছে দেশটির পার্লামেন্টারি কমিটি। ২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপের সময় লকডাউনের বিধিনিষেধ ভেঙে জনসন ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত শেষে ব্রিটিশ পার্লামেন্টারি কমিটি গতকাল (বৃহস্পতিবার) রায় দিয়েছে।
-
স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া; পড়ল জাপানের পানিসীমায়
জুন ১৬, ২০২৩ ১১:৪৯কোরীয় উপত্যকায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল (বৃহস্পতিবার) নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দু’টি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) পানিসীমায় পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান।
-
আরো নতুন অঞ্চলে ছড়িয়েছে সংঘর্ষ, বর্বরভাবে নিহত পশ্চিম দারফুরের গভর্নর
জুন ১৫, ২০২৩ ১১:১১সুদানের পশ্চিম দারপুর রাজ্যের গভর্নর খামিস আকবর নিহত হয়েছেন। চলমান সংঘাতে দেশটির বেসামরিক লোকজনের মৃত্যুর জন্য আধা সামরিক বাহিনী র্যপিড সাপোর্ট ফোরর্সেস বা আরএসএফ দায়ী বলে মন্তব্য করার পর গতকাল বুধবার তাকে বর্বরভাবে হত্যা করা হয়।
-
ভিলিনিয়াস শীর্ষ সম্মেলনে ন্যাটোর সদস্য পদের জন্য সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক
জুন ১৫, ২০২৩ ০৮:৩৯তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়েব এরদোগান আবারো বলেছেন, আগামী মাসের প্রথম দিকে লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, সেখানে তিনি এই জোটের সদস্য পদের জন্য সুইডেনকে সমর্থন দেবেন না। এরদোগান বলেন, সুইডেন যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত ন্যাটো সদস্য পদের বিরোধিতা করবে তুরস্ক।
-
গ্রিস উপকূলে আবার জাহাজডুবি; ৭৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
জুন ১৫, ২০২৩ ০৮:১৫গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। এছাড়া, ডুবে যাওয়া জাহাজ থেকে একশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল।
-
সন্ত্রাসী রাষ্ট্রের মতো আচরণ করছে ইউক্রেন: ভ্লাদিমির পুতিন
জুন ১৫, ২০২৩ ০৬:৫৯ইউক্রেন সরকার দেশটিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে রাশিয়া তার গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগাবে।
-
ইউক্রেন নয় পাশ্চাত্যের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: রাষ্ট্রদূত
জুন ১৫, ২০২৩ ০৫:৩৯আমেরিকার ও তার মিত্ররা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরান ও রাশিয়াকে কোণঠাসা করে রাখার যে নীতি গ্রহণ করেছে তা কোনোদিন সফল হবে না বলে মন্তব্য করেছেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
চীনা মুদ্রা ইউয়ানে প্রথম চালানের মূল্য পরিশোধ করলো পাকিস্তান
জুন ১৪, ২০২৩ ১৬:৪৬রাশিয়া থেকে ছাড়ে কেনা জ্বালানি তেলের প্রথম চালানের মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করেছে পাকিস্তান। এর মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটির মার্কিন ডলার ব্যবহারের নীতিতে বড় রকমের পরিবর্তন এলো। পাশাপাশি মস্কো এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা হলো।
-
'পাল্টা অভিযান ইউক্রেনকে আলোচনার টেবিলে সুবিধা দেবে'
জুন ১৪, ২০২৩ ১৩:২০মার্কিন নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা অভিযান শুরু করেছে তাতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যেকোন আলোচনায় কিয়েভ সুবিধাজনক অবস্থানে থাকবে। তিনি দাবি করেন, ইউক্রেনের সেনারা এরইমধ্যে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে।
-
রাষ্ট্রীয় গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প
জুন ১৪, ২০২৩ ১১:৪২রাষ্ট্রীয় গোপন নথি নিজের বাড়িতে রাখার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) আমেরিকার মিয়ামির ফেডারেল আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন।