-
‘আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার’ নীতিতে অটল থাকবে চীন: মুখপাত্র
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:৩৫আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। এছাড়া, চীন ২০৩৫ সাল নাগাদ তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।
-
ইউক্রেন নিয়ে কারো সঙ্গে আলোচনার সম্ভাবনা দেখছে না রাশিয়া
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:২২ইউক্রেন নিয়ে কারো সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা রাশিয়া দেখছে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইলে তার সঙ্গে আলোচনায় বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় পেসকভ এ মন্তব্য করেছেন।
-
রাশিয়া থেকে কম দামে জ্বালানি কেনার সিদ্ধান্ত পাকিস্তানের; মস্কোর সম্মতি
ডিসেম্বর ০৬, ২০২২ ১৬:৫২পাকিস্তানের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক বলেছেন, রাশিয়া তাদের কাছে কম দামে তেল, পেট্রোল ও ডিজেল বিক্রি করতে রাজি হয়েছে।
-
মাজার-ই-শরিফে বোমা বিস্ফোরণে নিহত ৭
ডিসেম্বর ০৬, ২০২২ ১৫:৩৯আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাল্খ প্রদেশে আজ (মঙ্গলবার) রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে।
-
রাশিয়ার আরেকটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
ডিসেম্বর ০৬, ২০২২ ১৪:২৮রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক শহরের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার কথা জানিয়েছেন শহরের গভর্নর রোমান স্তারোভয়িত। কুরস্ক শহরটি ইউক্রেন সীমান্তে অবস্থিত।
-
তুরস্কে নজিরবিহীন মুদ্রাস্ফীতি: ফুঁসে উঠছে জনরোষ
ডিসেম্বর ০৬, ২০২২ ০৯:৩১গত বারো মাসে তুরস্কের মুদ্রাস্ফীতি শতকরা ৮৪ ভাগের বেশি বেড়েছে। তুরস্কের সরকারি পরিসংখ্যান ও তথ্য সংস্থা এই তথ্য দিয়েছে। তবে তুরস্কের বেসরকারি অর্থনৈতিক সংস্থা ই.এন.এ.জি. বলেছে বিগত বারো মাসে মুদ্রাস্ফীতি হয়েছে শতকরা ১৭০.৭ ভাগ।
-
রাশিয়ার ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: ইউক্রেনের দাবি
ডিসেম্বর ০৬, ২০২২ ০৮:২৬ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ৭০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল (সোমবার) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
-
জর্জিয়ায় আগাম ভোটের রেকর্ড, নারী নির্যাতনের অভিযোগে চাপে হার্শেল ওয়াকার
ডিসেম্বর ০৬, ২০২২ ০৭:২৫আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট রানঅফ নির্বাচনের শেষ দিনের প্রচারে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী রাফায়েল ওয়ারনক ও হার্শেল ওয়াকার। প্রচারাভিযানের শেষ দিনে তারা গতকাল (সোমবার) স্টেইট চষে বেড়িয়েছেন।
-
বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, ক্রোয়েশিয়ার কাছে হেরেছে জাপান
ডিসেম্বর ০৬, ২০২২ ০৭:০৯নকআউট পর্বে সাউথ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নেইমারের দল।
-
উ. কোরিয়া আমাদের সীমান্তের কাছে ১৩০ গোলা ছুড়েছে: দ. কোরিয়া
ডিসেম্বর ০৫, ২০২২ ১৫:১৫দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে সমুদ্রে প্রায় ১৩০টি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আজ (সোমবার) এ দাবি করেছে দক্ষিণ কোরিয়া।