21
ইরানের পণ্য-সামগ্রী: বিশ্বের তিন শতাংশ তামার মজুদ ইরানে
আপনারা জানেন যে, ইরানের জলে-স্থলে, ক্ষেত-খামারে, বাগ-বাগিচায়, কল-কারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য " ইরানি পণ্য সামগ্রী" শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। এ আসরের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি.। গত আসরে আমরা ইরানের গুরুত্বপূর্ণ খনিজ পণ্য নিয়ে কথা বলার চেষ্টা করেছি।