বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
হুন্ডির মাধ্যমে বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার: সিআইডি
প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- পিবিআইপ্রধানসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন বাবুলের–দৈনিক প্রথম আলো
- আজমির শরিফে নামাজ আদায় ও মোনাজাত করলেন প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- হুন্ডির মাধ্যমে বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার: সিআইডি- দৈনিক যুগান্তর
- দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, নিখোঁজ আরও ২ যুবক- মানবজমিন
- পরমাণু উচ্চাভিলাষ : রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ চুক্তি মিয়ানমারের- দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- আমি কারও বন্ডেড লেবার নই’, মোদীর অনুষ্ঠানে না থাকার বার্তা মমতার, হাসিনার সফরে না-ডাকাতেও ক্ষোভ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দলের কর্মীরা তৃণমূলের সম্পদ’, মমতা স্পষ্ট করলেন দলে লড়াই নেই কারও সঙ্গে কারও-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- মোদির পরে এবার অমিত শাহর সঙ্গে ঘনিষ্ঠতা বিজয়নের! কেরলে জন্ম নিচ্ছে নয়া সমীকরণ?-দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
পিবিআইপ্রধানসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন বাবুলের–দৈনিক প্রথম আলো
হেফাজতে নির্যাতনের অভিযোগ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালতে বাবুলের পক্ষে তাঁর আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ আবেদনটি করেন। আবেদনটির বিষয়ে আদেশের জন্য ১৯ সেপ্টেম্বর তারিখ রেখেছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
বাবুলের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত তাঁর মক্কেলকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদনটি করা হয়েছে।
যে ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে, তাঁরা হলেন পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক এ কে মহিউদ্দিন, সন্তোষ চাকমা ও এনায়েত কবির। তাঁদের মধ্যে মহিউদ্দিন এখন নগর পুলিশের সহকারী কমিশনার, আর সন্তোষ নগর পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
আজমির শরিফে নামাজ আদায় ও মোনাজাত করলেন প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জয়পুরের আজমিরে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রহ.)- এর দরগাহ শরিফ পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে কবর জিয়ারতের পর তিনি সেখানে নফল নামাজও আদায় করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি সাধক হজরত মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজার খাজা গরিবে নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন এবং কিছু সময় অবস্থান করেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। বিমানটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।
হুন্ডির মাধ্যমে বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার: সিআইডি- দৈনিক যুগান্তর
দেশে ডলারের দাম বাড়াসহ নানা কারণে তদন্ত শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে বেরিয়ে এসেছে, গত এক বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার পাচার করেছে হুন্ডি ব্যবসায়ীরা। হুন্ডি কারবার করা এমন ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ, রকেট ও উপায় ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করত। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত চার মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার হয়েছে। এ ছাড়া এমএফসের মাধ্যমে হুন্ডি করে এমন ৫ হাজারের বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডি। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তারা এমএফএস সেবা বিকাশ, নগদ, রকেট ও উপায় ব্যবহার করে হুন্ডির সঙ্গে জড়িত। এই ৫ হাজার এজেন্ট গেল চার মাসে ২৫ হাজার কোটি এবং গত এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে।
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, নিখোঁজ আরও ২ যুবক- মানবজমিন
দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
নিহত মিনহাজ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ দুই যুবক হলেন- একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও একই ইউনিয়নের ভিতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)। কেউ কেউ বলছেন, তারা দু’জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এর সত্যতা মিলেনি এখনো।
বুধবার রাত পৌনে ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মিনহাজের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এবং ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
পরমাণু উচ্চাভিলাষ : রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ চুক্তি মিয়ানমারের- দৈনিক নয়াদিগন্ত
দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
নিহত মিনহাজ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ দুই যুবক হলেন- একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও একই ইউনিয়নের ভিতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)। কেউ কেউ বলছেন, তারা দু’জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এর সত্যতা মিলেনি এখনো। বুধবার রাত পৌনে ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মিনহাজের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এবং ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
আমি কারও বন্ডেড লেবার নই’, মোদীর অনুষ্ঠানে না থাকার বার্তা মমতার, হাসিনার সফরে না-ডাকাতেও ক্ষোভ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ‘কর্তব্য পথ’-এর উদ্বোধন করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন। ইন্ডিয়া গেটের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভার্চুয়াল মাধ্যমে থাকার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে। তবে মমতা ওই অনুষ্ঠানে থাকবেন না। সে কথা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সম্মেলনে স্পষ্ট করে দেন মমতা। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি কারও বন্ডেড লেবার নই।’’
মমতার অভিযোগ, তাঁকে ‘আন্ডার সেক্রেটারি’ পর্যায়ের কোনও আমলা কেন্দ্রের পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সে কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘আমাকে একটা চিঠি দিয়েছে আন্ডার সেক্রেটারি। বলা হয়েছে, প্রধানমন্ত্রী ৭টায় উদ্বোধন করবেন, ৬টায় আপনি উপস্থিত থাকবেন। বন্ডেড লেবার নই। এখানে আসার আগেই নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম।’’
গত সোমবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে মোদীর সঙ্গে হাসিনার বৈঠকও হয়েছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না। হাসিনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খুব ভাল। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ।’’ হাসিনার সঙ্গে যে তাঁর পুজো বা ইদের উৎসবে উপহার দেওয়ার সম্পর্কে তা উল্লেখ করে মমতা বলেন, ‘‘এত রাগটা কিসের? এত গুস্সা কিঁউ? বড়া বড়া বাবু লোগো কো ইতনা গুস্সা কিউ হ্যায়!’’ এর পরে অতীতের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে মমতা অভিযোগ তোলেন, শিকাগো থেকে আমন্ত্রণ পেলেও তাঁকে আটকে দেয় কেন্দ্র। চিনে যেতে দেয়নি। এ নিয়ে তাঁর যে কোনও আক্ষেপ নেই তা বুঝিয়ে মমতা বলেন, ‘‘বাংলায় ঘুরলেই সারা বিশ্বে ঘোরা হয়ে যাবে।’’
দলের কর্মীরা তৃণমূলের সম্পদ’, মমতা স্পষ্ট করলেন দলে লড়াই নেই কারও সঙ্গে কারও-দৈনিক আজকাল
আজ নেতাজি ইনডোরে কর্মীদের নিয়ে বিশেষ অধিবেশন ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানে অভিষেক স্পষ্ট ভাষায় বলেছেন, দলের শীর্ষে মমতা, তার পরেই কর্মীরা। অন্যদিকে বক্তব্যে মমতা বললেন, অভিষেক বরাবরই ডেয়ারডেভিল, ও ভালো বলে। তার পরেই দলের কর্মী সমর্থকদের বার্তা দিলেন তিনি।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার পরেই লোকসভা নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের বার্তা দিলেন দলের সুপ্রিমো। কর্মীদের বলেছেন, ' তৃণমূল কংগ্রেসে টিকিট পেতে লবি করতে হয় না। যে কাজ করবে তাঁকে দল খুঁজে নেবে। পুজোর পর থেকে আবার দলীয় কর্মসূচি শুরু হবে। কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না।' মমতার নিদান, 'মুখে কথা বলুন, ফোনেও সব কথা বলবেন না। জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির।’
মোদির পরে এবার অমিত শাহর সঙ্গে ঘনিষ্ঠতা বিজয়নের! কেরলে জন্ম নিচ্ছে নয়া সমীকরণ?-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দলের নেতা-মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থা তথা বিজেপি সরকারকে একহাত নিলেন তিনি। একের পর এক রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের গ্রেপ্তারিতে এবার ষড়যন্ত্রের তত্ত্বেই কার্যত সিলমোহর দিলেন তৃণমূল সুপ্রিমো।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এরপরই গরু পাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। দুই কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন তৃণমূলের আরও নেতা-মন্ত্রীরা। সেই প্রসঙ্গ টেনে এনে এবার ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরলেন মমতা। সরকার ফেলতে ষড়যন্ত্র করে আগামী দিনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও বিজেপির বোঝাপড়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।#
পার্সটুডে/বাবুল আখতার/৮