প্রিয়জন : "রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান আমার খুব ভাল লাগে"
বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসর উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমরা তিনজন।
যথারীতি আজও একটি হাদিস শুনিয়ে আসর শুরু করবো। ইমাম হাদি (আ.) বলেছেন, যে ব্যক্তি এক আল্লাহর প্রতি ঈমান আনে, তাঁকে হাজির নাজির জেনে সব কাজ করে এবং আল্লাহকে ভয় পায়, অন্য কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না।
আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। চট্রগ্রাম জেলার ফতেহাবাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব থেকে এটি লিখেছেন এ ক্লাবের উপ পরিচালক এম ফোরকান।তিনি জানিয়েছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান তার খুব ভাল লাগে।বিশেষ করে তার ভাল লাগে কোরআন সম্পর্কিত অনু্ষ্ঠানগুলো।
বহলুল. ভাই ফোরকানের হাতের লেখা বেশ সুন্দর এ কথা আগেও হয়ত বলেছি। তারপরও আজ আবার না বলে থাকতে পারছি না।
ভাই ফোরকানের হাতের লেখা সুন্দর এ কথা অস্বীকার করার জো নেই। তবে চিঠি লিখতে তিনি বেশ কৃপণতার পরিচয় দিয়েছেন। খুব সংক্ষেপে লিখেছেন চিঠিটা। তা যাই হোক ভাই ফোরকান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে বড় চিঠি দেবেন এ প্রত্যাশায় রইলাম। আসরের এবারের চিঠিটিও এসেছে বাংলাদেশ থেকে। গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় বেতার বন্ধু শ্রোতা সংঘ থেকে এটি লিখেছেন এ ক্লাবের সভাপতি মো জুয়েল আহম্মেদ মল্লিক।
তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে অনেক সময়ই অসুবিধা হয়। তবে এখন ইন্টারনেটে রেডিও তেহরান শুনতে তেমন অসুবিধা হয় না। ইন্টারনেটে রেডিও শোনার মজা হলো, সময় ধরে শোনার কোনো দরকার নেই। পথে চলতে চলতে বা অন্য কাজ করতে করতে দিব্যি আরামে রেডিও তেহরান শোনা যায়। এরপর তিনি প্রশ্ন করেছেন, ইরানে বর্ষাকাল আছে কিনা?
বহলুল: চার ঋতুর দেশ ইরানে বর্ষাকাল নামে কোনো ঋতু নেই ভাই। এখানকার ঋতুগুলো হচ্ছে বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত।
তবে ইরানে সাধারণভাবে শীত এবং বসন্তকালে বৃষ্টি হয়। ফলে এখানকার বৃষ্টি হয় প্রচণ্ড ঠাণ্ডা। গায়ে লাগলে মোটেও আরাম পাওয়া যায় না। অর্থাৎ মনের সুখে এখানে বৃষ্টিতে ভেজার অবকাশ নেই। আসরের এ পর্যায়ে কথা বলবো এক ভাইয়ের সঙ্গে।
বহলুল. জ্বি এজন্য আমি প্রস্তুত হয়েই বসে আছি। শুরু করছি। জ্বি বন্ধু, আপনার পরিচয় দিন।
ভাই ফারুক মিয়া আপনি কিসের রিপোর্টার সে কথাটি আরেকবার বলবেন কি?
আপনি অন লাইন নিউজ পেপারের রিপোর্টার এবং মেট্রিক পরীক্ষা দিয়েছেন, ভালো। প্রথমেই আমরা জানতে চাইবো আপনি কি নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠানমালা শোনেন?
তার মানে আপনি নিয়মিত রেডিও তেহরান শোনেন, একই সঙ্গে রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডট কম শ্ল্যাস বিএন ভিজিট করেন এবং ফেসবুকে রেডিও তেহরানে ফ্যান পেইজেও সক্রিয়,তা ছাড়া নিয়মিত ইমেইলও করেন। তা আপনি কি করে রেডিও তেহরান শোনা শুরু করলেন সে কথা কি মনে আছে?
বহলুল. রেডিও তেহরানের অনুষ্ঠানমালার মধ্যে কোনটি সবচেয়ে ভাল লাগে ভাই ফারুক মিয়া?
ভাই ফারুক মিয়া আপনার কথা শুনে ভাল লাগল। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এবার রেডিও তেহরানের ভাইবোনদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?
এতোক্ষণ বাংলাদেশের ভাই ফারুক মিয়ার সঙ্গে আলাপ শুনছিলেন।
আসরের এ পর্যায়ে পার্সটুডে ডট কম শ্লাস বিএন এবং ফেসবুকের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো।
সৌদিতে দায়েশের জন্য তহবিল সংগ্রহ: ব্যাখ্যা চেয়েছে ইরাক- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১২ জুন। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের জন্য তহবিল সংগ্রহ সম্পর্কে প্রকাশিত খবরের ব্যাখ্যা চেয়েছে ইরাক সরকার। সৌদি আরবের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা স্বীকার করেছেন,ফালুজা শহরে যুদ্ধে লিপ্ত দায়েশ সন্ত্রাসীদের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে।
এ খবরে মন্তব্য করেছেন নিয়মিত মন্তব্যকারী মকবুল হোসেন। তিনি লিখেছেন, জাতিসংঘ নামক পুতুল সংস্থার কারণে এই অবস্থা । কোথায় আমাদের বান কি মুন? আপনার নীতি নিয়ে হাজির হোন।বিশ্বকে জানিয়ে দেন সত্য শুধু সত্যই।
বহলুল: ভালোই বলেছেন ভাই। দেখি এ কথায় জাতিসংঘের ঘুম ভাঙ্গে কিনা!
এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে শিগগিরই স্বীকৃতি দেবে গ্রিস- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১২ জুন। এ খবরে বলা হয়েছে, গ্রিসের ক্ষমতাসীন সিরিজা পার্টির আইন প্রণেতারা ফিলিস্তিনি রাজনৈতিক নেতাদের বলেছেন,এথেন্স শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। সিরিজা পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে ফিলিস্তিনি আইন পরিষদ বা পিএলসি’র রাজনৈতিক দলগুলোর বৈঠকের সময়ে এ কথা জানানো হয়। আর এ খবরে মন্তব্য করেছেন ইফতিখারুল ইসলাম তুহিন। তিনি লিখেছন, ইহুদিবাদী ইসরাইলকে ধংস করা সভ্য মানব জাতির দ্বায়িত্ব।
বন্ধুরা এবার বিদায়ের পালা।#