জুলাই ২৪, ২০১৬ ১৪:৫৬ Asia/Dhaka

ফার্সি ভাষা শিক্ষার্থী বন্ধুরা ! সালাম ও শুভেচ্ছা নিন। মুহাম্মাদ এবং তার বন্ধু হামিদ আজ পার্কে গিয়ে পায়চারী করে। হামিদ মুহাম্মাদকে চয়ী-খা'নে বা চায়ের দোকানে যাবার প্রস্তাব দেয়। চয়ী-খা'নে ইরানের ঐতিহ্যবাহী এক ধরনের রেস্টুরেন্ট। লোকজন এখানে বিভিন্ন ধরনের চা পান করে।

সাধারণত চয়ীখা'নেগুলোতে ‘দিযী' নামে একটা বিশেষ খাবার থাকে। দিযী ইরানের সুস্বাদু একটি খাবারের নাম। এটি অনেকটা বাংলাদেশী ঘটির মতো মাটির পাত্রে কিংবা পাথরের পাত্রে পাকানো হয়। যাই হোক , আগে আজকের আসরের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।

فردا - মানে আগামিকালبا من - আমার সাথেچایخانه - চা-খানাبه چایخانه - চা-খানায়تو می آیی - তুমি আসবেمن می شناسم - আমি চিনিکجاست ؟- কোথায় ?نزدیک خیابان - রাস্তার পাশেخیابان بهار - বাহর সড়কفقط - মাত্রچای - চাما می خوریم - আমরা খাবোغذا - খাদ্যدیزی چیست ؟- দিযি কী ?- غذای ایرانی ইরানী খাবারگوشت - মাংসگوسفند - দুম্বা বা ভেড়াنخود- ছোলাবুটلوبیا- বরবটিپیاز - পেঁয়াজآنها می پزند - তারা পাকায়آبگوشت-ছোলা এবং বরবটির বিচিসহ পাকানো গরুর মাংসের ঝোল।خوشمزه - মজাساعت چند ؟- কয়টায়- ما می رویمআমরা যাবো- ساعت ১২বারোটায়- میدان ময়দান - میدان انقلاب ইনকিলাব ময়দান- منتظر অপেক্ষাকারীمنتظرت - তোমার অপেক্ষাمن منتظرت هستم - আমি তোমার জন্যে অপেক্ষমান।خوب است - ভালোمن می آیم - আমি আসবোঅর্থসহ নতুন শব্দগুলো জেনে নেওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ এবং হামিদের মধ্যকার আলাপে মনোযোগ দেওয়া যাক।

হামিদ প্রথমেই বলেছিল محمد ، فردا با من به چایخانه می آیی ؟ মুহাম্মাদ ! আগামিকাল তুমি কি আমার সাথে চা-খানায় আসবে ?মুহাম্মাদ জানতে চাইলো- چایخانه অর্থাৎ চা-খানা ?হামিদ বললো- بله . من یک چایخانه خوب می شناسم হ্যাঁ ! আমি ভালো একটা চা-খানা চিনি।মুহাম্মাদ জানতে চাইলো-کجاست ؟ মানে কোথায় ?হামিদ বললো- نزدیک است . خیابان بهار অর্থাৎ কাছেই,বাহর সড়কে।মুহাম্মাদ বললো آنجا فقط چای می خوریم অর্থাৎ সেখানে আমরা শুধু চা খাবো !হামিদ বললো- نه . غذا هم دارد . دیزی না , সেখানে খাবারও আছে ,দিযী।মুহাম্মাদ জানতে চাইলো- دیزی چیست ؟ দিযী কী ?

হামিদ বললো- دیزی یک غذای ایرانی است . گوشت گوسفند را با لوبیا و نخود و پیاز می پزند . به آن آبگوشت هم می گویند . দিযী হলো ইরানী এক ধরনের খাবার। দুম্বার মাংসকে বরবটির বিচি , ছোলা এবং পেঁয়াজ দিয়ে রান্না করা হয়। এটাকে ‘অবগুশ্‌ত' ও বলে।মুহাম্মাদ বললো- غذاهای ایرانی خوشمزه است ইরানী খাবারগুলো সুস্বাদু।হামিদ বললো- بله . دیزی هم خوشمزه است অর্থাৎ দিযীও বেশ সুস্বাদু।আশা করি এবার কথোপকথনটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনারা চলমান এই কথোপকথন শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের সঙ্গেই থাকুন।

মুহাম্মাদ বললো-ساعت چند به چایخانه می رویم ؟ আমরা কয়টায় যাবো চা-খানায় ?হামিদ বললো- من ساعت در میدان انقلاب منتظرت هستمআমি বারোটায় ইনকিলাব ময়দানে তোমার অপেক্ষায় থাকবো।মুহাম্মাদ বললো- خوب است . من هم ساعت ১২ به میدان انقلاب می آیم .ঠিক আছে,আমিও বারোটায় ইনকিলাব ময়দানে আসবো।#