আগস্ট ০৬, ২০১৬ ১২:৪৩ Asia/Dhaka

বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

যথারীতি অনুষ্ঠানের শুরুতেই একটি হাদিস। ইমাম জাওয়াদ (আ.) বলেছেন, মুমিন হওয়ার জন্য তিনটি জিনিস প্রয়োজন। এক- আল্লাহর সাহায্য, দুই- মুমিন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা এবং তিন- তাকওয়া অবলম্বরের জন্য কেউ উপদেশ দিলে তা গ্রহণ করা।

আসরের শুরুতেই হাতে  নিচ্ছি ভারত থেকে আসা একটি চিঠি। পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার ধর্মপুর গ্রাম থেকে। এটি লিখেছেন  আমাদের ভাই প্রসেনজিৎ পাত্র। আমরা আগেও বলেছি, এ ভাইয়ের চিঠি খুব সংক্ষিপ্ত হয়। তিনি সাধারণভাবে শুভেচ্ছা জানিয়ে চিঠি শুরু করেন। তারপর নিজের ভালো লাগার কথা জানান এবং সবশেষে রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেন। এবারের চিঠিও একইভাবে লেখা হয়েছে।  

ভাই প্রসেনজিৎ পাত্র, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন বলে আশা করছি।

বহলুল: গত আসরে বললেন রেডিও তেহরানের পুরনো এবং প্রিয় ভাইয়ের সঙ্গে আলাপ হবে। তা আলাপ কেনো এখনো শুরু হচ্ছে না?

আরে, বহলুল ভাই, আপনি শুরু করবেন বলেই তো অপেক্ষা করছি আমরা।

বহলুল. ঠিক আছে আমি শুরু করছি। হ্যালো ভাই আপনার নাম বলুন এবং পরিচয় দিন?

ভাই সাইফুল ইসলাম থান্দার অনেক দিন পর আপনার কথা শুনতে পেয়ে সত্যিই আমাদের সবার খুব ভালো লাগছে। তা আপনি কবে থেকে রেডিও তেহরান শোনা শুরু করেছেন সে কথাকি আমাদের বলবেন?

ভাই থান্দার, বিশ্ব ইন্টারনেটে যুগে প্রবেশ করেছে অনেক দিন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত ইন্টারনেটে দেয়া হয়। এখন আমাদের প্রশ্ন, আপনি কি ইন্টারনেটে রেডিও তেহরান শোনার চেষ্টা করেছেন? রেডিও তেহরানের সংবাদ এবং সংবাদ ভাষ্য নিয়মিত শোনার চেষ্টা করেন। সে কথা একটু আগেই আমাদের বলেছেন ভাই থান্দার। কেনো তা শোনার চেষ্টা করেন তা কি রেডিও তেহরানের জন্য ব্যাখ্যা করবেন?

ভাই সাইফুল ইসলাম থান্দারের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে। সেখানে তিনি তার পরিবার এবং ব্যক্তি জীবন নিয়েও চমৎকার তথ্য দিয়েছেন। ছাত্র অবস্থায় রেডিও শোনা শুরু করে এখন তিনি দুর্গাপুর উপজেলার একটি কলেজে রাষ্ট্র বিজ্ঞানে সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন। দুই কন্যার জনক এবং ভাই থান্দারের স্ত্রীও একজন যোগ্য মহিলা এবং সুগৃহিনী। তবে সময়ের অভাবে এ সব তথ্য তার মুখ থেকে শোনা সম্ভব হলো না। ভাই থান্দার ভবিষ্যতে আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকবেন।

এতোক্ষণ বাংলাদেশের ভাই সাইফুল ইসলাম থান্দারের সঙ্গে কথা বলছিলাম। এবারে আবার চিঠির দিকে ফিরছি। এবারে যে চিঠি হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। নওগা জেলার পত্নীতলার তরুণ বেতার শ্রোতা সংঘ থেকে এটি লিখেছেন এ ক্লাবের সাধারণ সম্পাদক মো ফরহাদ হোসেন। বাংলাদেশ সম্পর্কে যথার্থ খবর পরিবেশন করায় রেডিও তেহরানকে ধন্যবাদ দিয়েছেন এ ভাই।

বহলুল: জ্বি ভাই ধন্যবাদ আপনাকেও। তবে ভবিষ্যতের চিঠিতে যদি রেডিও তেহরানের অনুষ্ঠান মালা নিয়ে মতামত দেন তবে খুবই খুশি হবো। এবারের চিঠি..

বহলুল ভাই আর চিঠি নয়। বরং রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডেডট কম স্ল্যাশ/বিএন’এর খবরসহ ফেসবুকে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো। ইসরাইলি নজরদারি ব্যবস্থা বসালো আরব আমিরাত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৫ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইহুদবাদী ইসরাইলের সাবেক গোয়েন্দার তৈরি নজরদারি ব্যবস্থা বসিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গোটা সংযুক্ত আরব আমিরাতে এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। আর এ খবরে মন্তব্য করেছেন, হোসাইনিক হানিমুনীর। তিনি লিখেছেন,

আরব আমিরাত,কাতার,সৌদী,বাহরাইন,কুয়েতী রাজাবাদশাহরা যে পাশ্চাত্য, আমেরিকা,ব্রিটেন,ফ্রান্স এবং ইসরায়েলের পোষ্য হওয়ার কারণেই ইসরায়েলের নজরদারি ব্যবস্থা বসাবে এটা নিতান্তই স্বাভাবিক। এদিকে 'নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে ৮ কোটি ডলার দিয়েছেন সৌদি রাজা' শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ জুলাই।  এ খবরে বলা হয়েছে, ইসরাইলি সংসদ নেসেটের এক সদস্য জানিয়েছেন, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অর্থ দিয়ে ২০১৫ সালের নির্বাচনী প্রচার-অভিযানে সাহায্য করেছেন। আর এ খবরে প্রথম মন্তব্য করেছেন পার্সটুড ডট কম শ্ল্যাস বিএন’র খবরে নিয়মিত মন্তব্যকারী ভাই মহম্মদ ঘোরী শাহ্। তিনি লিখেছেন,

মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদ প্রসারের জোড়া বলদ হল ইস্রায়েল এবং সৌদি আরব। অবাক করার বিষয় হল সৌদীরাজ তাঁর মুকুট ইহুদিদের পদতলে অর্পণ করেছে। একই খবরের মন্তব্যে মো. মেহেদী হাসান খান লিখেছেন, ঠিক বলেছেন ভাই।

বহলুল: আমিও একই সূরে বলতে চাই, সঠিক বলেছেন এ ভাইয়েরা। এভাবে বলা চালিয়ে যান। এবারে....

না না এবারে আর কিছু নয় বহলুল ভাই। সময় ফুরিয়ে গেছে। তো বন্ধুরা, এবার প্রিয়জনের  আসর থেকে বিদায় নেয়ার পালা, যারা চিঠি লিখছেন, ইমেইল করছেন, ওয়েবসাইটের সংবাদে মন্তব্য করছেন এবং প্রিয়জনের আসরে আমাদের এতোক্ষণ সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় চাইছি। কথা হবে আবারো আগামী আসের।#