প্রিয়জন :"রেডিও তেহরান থেকে প্রচারিত সব অনুষ্ঠানই ভালো লাগে।"
বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন- আমি গাজী আব্দুর রশীদ, আমি আখতার জাহান এবং আমি সৈয়দ মুসা রেজা। ইমাম হাদি (আ.) বলেছেন, লোভী ব্যক্তি দুনিয়ার সম্পদ অর্জনের পেছনে এত বেশি সময় ও শ্রম ব্যয় করে যে, সে কখনো প্রশান্তি পায় না এবং বিশ্রাম নিতে পারে না।
আসরের প্রথম চিঠিটি এসেছে ভারত থেকে। অসমের চিরাং জেলার ভাষানীপুর থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মো হানিফ আলী। তিনি লিখেছেন, ২০০১ সাল থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনছি। পাশাপাশি রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত পরামর্শ এবং সমালোচনাও করছিলাম। কিন্তু ২০১২ সালে ২৫ জুলাই উগ্র বোড়োরা আমার সাজানো ঘর-সংসারে আগুন দেয় এবং লুটপাট করে এবং গ্রাম ছাড়াও করে ছাড়ে। দীর্ঘ তিন মাস শিবিরে বসবাস করে তারপর ভিটামাটি ফিরে পেয়েছি। কিন্তু আগের পরিবেশ আর ফিরে পওয়া যাচ্ছে না। সাংসারিক অচলবস্থার মধ্যেও রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনলেও এখন আর আগের মতো অনুষ্ঠান সম্পর্কে মতামত দেয়া হয় না।
ভাই হানিফ আলী, আপনার দুঃখের কথা শুনে আমরা ব্যাথা পেয়েছি। আপনিসহ আপনার মতো আরো যেসব ভাইবোন এরকম কষ্ট পেয়েছেন তাদের সবার দু:খের দিনগুলি শেষ হোক এ কামনা করছি আমরা সবাই। আশা করছি, আপনারা সবাই সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পাবেন এবং সংসারে স্বচ্ছলতা আসবে।
এবারে হাতে তুলে নিচ্ছি বাংলাদেশের একটি চিঠি। নওগা জেলার মহাদেবপুর রহিমাপুর সোনালী রেডিও ক্লাব থেকে এটি লিখেছেন এ ক্লাবের সভাপতি মামুনুর রশিদ। তিনি লিখেছেন, আমরা দীর্ঘদিন রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি। এ বেতার কেন্দ্র থেকে প্রচারিত সব অনুষ্ঠানই ভালো লাগে। সব অনুষ্ঠান সবার কাছে একই রকম ভালো লাগে না। এরপর তিনি জানতে চেয়েছেন বাংলাদেশে রেডিও তেহরানের কতোজন প্রতিনিধি আছে?
বাংলাদেশে বর্তমানে রেডিও তেহরানের একজন বিশেষ প্রতিনিধি এবং একজন সংবাদদাতা আছেন। বিশেষ প্রতিনিধি হলেন আব্দুর রহমান খান এবং সংবাদদাতার নাম শামস মন্ডল। নিয়মিত আমাদের খবর শুনলে তাদের দুজনের কণ্ঠেই বাংলাদেশের খবরাখবর শুনতে পাবেন। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মামুনুর রশীদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত দেবেন- এই প্রত্যাশা করছি। এবারে চিঠি নয় এক শ্রোতা ভাইয়ের সঙ্গে কথা বলি।
বহলুল: জ্বি সেজন্য তৈরি হয়েই বসে আছি। হ্যাঁ ভাই, আপনার নাম বলুন এবং পরিচয় দিন। কি করছেন সে কথাও আমাদের বলুন।
শেখ সামি আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন?
বুঝতে পারছি অনেক দিন থেকেই রেডিও তেহরান শুনছেন। তা কিভাবে রেডিও তেহরান শোনা শুরু করলেন সে কথাটাও জানতে ইচ্ছা করছে।
ভাই শেখ সামি আপনি যে দীর্ঘ দিন ধরে রেডিও তেহরান শুনছেন সে বিষয়টি নিশ্চিত করলেন। কেনো রেডিও তেহরান শুনছেন তাও একটু আগেই বলেছেন। তা ভাই রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভাল লাগে?
বহলুল: রেডিও তেহরানের অনুষ্ঠান আপনি পুরো পরিবার নিয়েই শোনেন! বাহ! শুনেই আমাদের সবারই খুব ভালো লাগল। আপনি আমাদের শ্রোতার সংখ্যা বাড়িয়ে দিয়েছেন।
হ্যঁ সত্যি খুবই ভালো লাগল এ কথাটা। আচ্ছা রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন আপনি কি ভিজিট করেন?
আপনি ফেসবুকের মাধ্যমে রেডিও তেহরানের ওয়েবসাইট ভিজিট করেন। তা পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন আপনার কাছে কেমন লাগে?
আপনার কথা শুনে আমরা বেশ অনুপ্রাণিত বোধ করছি। আসলে আমাদের সময়তো কম তাই আরো কথা বলার ইচ্ছা থাকলেও কথা বাড়াতে পারছি না। এবারে রেডিও তেহরানের শ্রোতা ভাই বোন এবং পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন’এর পাঠক পাঠিকা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?
এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা শেখ সামির সঙ্গে আলাপ শুনছিলেন। এবারে আর কোনো চিঠি নয়। নজর দেবো রেডিও তেহরানের ওয়েবসাইটে যে সব মন্তব্য হয়েছে সেদিকে। কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইল ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৯ জুলাই। এ খবরে বলা হয়েছে, কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে তেহরান। ইরান বলেছে, কাশ্মিরের মতপার্থক্য কেবলমাত্র শান্তিপূর্ণ উপায়েই সমাধান হতে পারে। পাশাপাশি সংঘর্ষে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণেরও আহ্বান জানিয়েছে তেহরান। ছদ্মনামের আড়ালে লুকিয়ে থাকা একজন পাঠক বন্ধু এ খবরে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, কেনো ওরা নিরীহ মানুষকে হত্যা করছে? মুসলমান বলেই কি কাশ্মিরবাসীকে হত্যা করা হচ্ছে?
বহলুল: এটি একটি কঠিন প্রশ্ন। এর উত্তর হয়তো আরো কঠিন।
দায়েশ ও ইসরাইলকে সেবার দায়ে এরদোগানকে ক্ষমা চাইতে হবে: খাতামি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, তুরস্কে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার যে নিন্দা ইরান জানিয়েছে তার অর্থ তুর্কি প্রেসিডেন্টের অন্যায় আচরণগুলোকে স্বীকৃতি দেয়া নয়। এ খবরে মন্তব্য করেছেন পুরনো মন্তব্যকারী মো ঘোরী শাহ। তিনি লিখেছেন,
এরদোগান মুসলিম বিশ্বের জন্য এক বিপদজনক রাষ্ট্রনায়ক। তিনি আমেরিকার সাম্রাজ্যবাদী এজেন্ট ছাড়া কিছু নন। তার অনুসৃত দ্বৈতনীতির জন্য মধ্যপ্রাচ্যের প্রভুত ক্ষতি হচ্ছে যা বর্ণবাদী ইহুদীদের থেকেও মারাত্মক। তিনি আমেরিকার কাছ থেকে দায়েশের কমাণ্ডিং দায়িত্ব নিয়ে নিজের দেশকে ইহুদিবাদী ইসরাইয়েলের সমপর্যায়ভুক্ত করে ফেলেছেন,যার কারণে ইরাক,সিরিয়া,লিবিয়াতে অনাকাঙ্ক্ষিত রক্তপাত হচ্ছে। এ পাঠক আরো লিখেছেন, অথচ,এরদোগান এমন আচরণ করেন যা দেখে মুসলিম জনগণ ভাবতে পারে, তিনি একজন দায়ীত্বশীল মুসলিম নেতা।
বহলুল: ভাই ঘোরি শাহ, আপনি একজন মুসলিম রাষ্ট্রপ্রধান সম্পর্কে যথাযথ মূল্যায়নই করেছেন। দুঃখজনকভাবে এই বাস্তবতা মুসলিম বিশ্বকে মেনে নিতে হচ্ছে।
তো বন্ধুরা, এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায়ের পালা। সবাই ভাল থাকবেন এবং নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি ইমেইল করবেন, চিঠি লিখবেন এবং রেডিও তেহরানের ওয়েবসাইটে নিয়মিত মন্তব্য করবেন এ কামনা করে এখানেই বিদায় চাইছি।#