আগস্ট ২০, ২০১৬ ১৩:৫৩ Asia/Dhaka

পাঠক! সালাম ও শুভেচ্ছা নিন। এ আসরে আপনাদের সঙ্গ পেয়ে আমরা আনন্দিত। বাবা অসুস্থ হয়ে পড়ায় রমীন এখন তার বন্ধু-বান্ধবদেরকে খুব বেশি সময় দিতে পারছে না। ঐ রাতে রমীন ছাত্রাবাসে ফেরে নি, বাবা-মার সাথে হোটেলেই থেকে গেছে।

পরদিন সে ইউনিভার্সিটিতে গেছে। মুহাম্মাদ তাকে ভার্সিটির সামনে দেখতে পেয়ে গেল তার কাছে। কথা বললো। কী কথা হলো,তা শোনার জন্যে আমাদের সাথেই থাকুন। তবে প্রথমেই যথারীতি নতুন শব্দগুলো জেনে নেওয়া যাক। আপনারা ইচ্ছে করলে শব্দগুলো লিখেও রাখতে পারেন।

کجایی - خوبم - شنیدم - پدرت - الان - آنها هستند - مریضی - پدرم - متاسفم - کجاست ؟ امروز - حالش خوب است - بیمارستان - او تنهاست - پیش - پیش او - مادرت - خواهرم - او نیست - آنها هستند - کی - عمل جراحی - او عمل جراحی می کند - دکتر - او می گوید - دوشنبه - سه شنبه - بعد - ان شاء الله - زود - حالش زود خوب می شود - آماده - کمک - ما هستیم - خیلی - متشکرم-

শব্দগুলোর অর্থ নিম্নরুপ :

কোথায় তুমি। আমি ভালো। শুনেছি। তোমার পিতা। এখন। তাঁরা আছেন। অসুস্থতা বা রোগ। আমার বাবা। দুঃখিত। কোথায় ? আজ। তার অবস্থা ভালো। হাসপাতাল। সে একা। সামনে। তার সামনে। তোমার মা। আমার বোন। সে নেই। তাঁরা আছেন। কখোন। অপারেশন। সে অপারেশন করাবে। ডাক্তার। সে বলে। সোমবার। মঙ্গলবার। পর। ইনশাআল্লাহ। দ্রুত। তার অবস্থার দ্রুত উন্নতি হবে। প্রস্তুত। সাহায্য। আমরা আছি। অনেক। ধন্যবাদ।

শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ এবং রমীনের কথাবার্তাগুলো শোনা যাক। তাদের সাথে সাথে আপনারাও পুনরাবৃত্তি করবার চেষ্টা করবেন।

محمد - سلام رامین ، حالت چه طور است ؟ کجایی ؟

رامین - سلام محمد ، خوبم . تو چه طوری ؟

محمد - ممنون . چه خبر ؟ شنیدم پدرت در تهران است .

رامین - بله . پدر و مادر و خواهرم الان در تهران هستند . پدرم بیمار است .

محمد - بله . شنیدم . متأسفم . الان حالش چه طور است ؟ کجاست ؟

رامین - حالش خوبه . او الان در بیمارستان است .

محمد - تنهاست یا مادرت پیش او است ؟

رامین : نه تنها نیست . مادر و خواهرم هم در بیمارستان هستند .

محمد - کی عمل جراحی می کند ؟

رامین - دکتر می گوید دوشنبه یا سه شنبه بعد .

محمد - ان شاء الله حالش زود خوب می شود . من و سعید آماده ی کمک به تو هستیم .

رامین - خیلی متشکرم .

মুহাম্মাদঃ- সালাম রমীন। কেমন আছো। কো..থা..য় তুমি !

রমীন- সালাম মুহাম্মাদ। আমি ভালো। তোমার কী খবর।

মুহাম্মদ :- ধন্যবাদ। তারপর ? শুনলাম তোমার বাবা নাকি তেহরানে !

রমীন- হ্যাঁ। আমার বাবা-মা এবং বোন এখন তেহরানে। বাবা অসুস্থ।

মু- হ্যাঁ,শুনেছি। দুঃখিত। এখন কেমন আছেন, কোথায় আছেন ?

রমীনঃ- তার অবস্থা এখন ভালো। হাসপাতালে আছেন এখন।

মুহাঃ- একা, নাকি তোমার মা-ও আছে।

রমীন- না,একা নন। আমার মা এবং বোনও আছে হাসপাতালে।

মুহাঃ- অপারেশন কখোন হবে ?

রমীন- ডাক্তার বলেছে পরবর্তী সোমবার অথবা মঙ্গলবারে।

মুহাঃ- দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এবং সাঈদ প্রস্তুত

আছি। কোনো সাহায্যের প্রয়োজন হলে বলবি।

রমীন- অশেষ ধন্যবাদ।

পাঠক! যেমনটি শুনলেন, মুহাম্মাদ রমীনকে বললো যে, যে-কোনো প্রয়োজনে তাদেরকে বলতে, তারা তাকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। রমীন তাদেরকে ধন্যবাদ জানায়। আল্লাহকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় এজন্যে যে তাদের মতো ভালো বন্ধু তার আছে,যে বন্ধু তার ব্যাপারে আন্তরিক এবং বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

যাই হোক,তারা তাদের কথাবার্তা চালিয়ে যায়। কিন্তু আমাদের আসরের সময় তো আর নেই। ফলে আগামী আসরেই শুনতে হবে তাদের কথোপকথন। আপনাদের সঙ্গ যথারীতি পাবো-এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। খোদা নেগাহদর।#