আগস্ট ২৫, ২০১৬ ১৩:০০ Asia/Dhaka

বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপানারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন- আমি আখতার জাহান, আমি গাজী আব্দুর রশীদ ও আমি সৈয়দ মুসা রেজা।

আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস। ইমাম জাওয়াদ (আ.) বলেছেন, যে ব্যক্তি নামাজে সঠিকভাবে রুকু আদায় করবে মৃত্যুর পর কবরে তাকে কোনো আতঙ্ক স্পর্শ করবে না।

মূল্যবান হাদিস শুনলাম।আমরা প্রত্যেকে রুকু-সেজদাসহ নামাজের প্রতিটি আরকান সঠিকভাবে পালন করবো- এই প্রত্যাশায় চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আজকের আসরের প্রথমেই একটি ইমেইল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাকুড়া জেলার পাখানা গ্রাম থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই, মো আশরাফ মির্জা। এ শ্রোতা ভাই জানিয়েছেন,

 রেডিও তেহরান নিয়মিত শোনার চেষ্টা করছি। তবে অনেক সময় নানা কারণে শোনা হয় না। এর মধ্যে শ্রবণমানও একটা কারণ। তা যাই হোক, আমার মনে হয় রেডিও তেহরানের সেরা অনুষ্ঠান প্রিয়জন। কারণ এর মধ্য দিয়ে দেশ-বিদেশের বন্ধুদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। একে আমরা শ্রোতাদের সঙ্গে সখ্যতা গড়ার মাধ্যম বলতে পারি। আর খবরও ভাল লাগে। কারণ এর মাধ্যমে মুসলিম বিশ্বের অজানা কথা জানা যায়।

বহলুল: বাহ, প্রিয়জন নিয়ে চমৎকার বলেছেন ভাই আশরাফ মির্জা। তা যাক চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এবারে হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। নওগা জেলার কাশিপুর তরুণ রেডিও ক্লাব থেকে এটি লিখেছেন এ ক্লাবের সেক্রেটারি মো ফরহাদ হোসেন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শোনার চেষ্টা করছি। বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত ও প্রিয়জন আমার খুব ভাল লাগে।

এরপর এ শ্রোতা ভাই আরো লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান মালা বিশেষ করে কোরআনের আলো ডিভিটি ফরমেটে বের করে শ্রোতাদের মধ্যে বিলি করা উচিত।

বহলুল. আপনার পরামর্শ চমৎকার তবে আপাতত তা মানা সম্ভব হচ্ছে  না ভাই। ভবিষ্যতে হয়ত তা বিবেচনা করা হতেও পারে।

এখানে একটি কথা বলা প্রয়োজন আর তা হলো, কোরআনের আলোসহ আরো কিছু অনুষ্ঠান রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন’এ দেয়া আছে। হাতের কাছে ইন্টারনেট থাকলেই তা সহজে পেয়ে যাবেন। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ফরহাদ হোসেন। এবারে কথা বলবো এক শ্রোতাবন্ধুর সঙ্গে। জ্বি ভাই আপনার নামটি বলুন এবং পরিচয় দিন

ভাই মুবারক হোসেন ফনি আপনি কি রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শোনেন?

বহলুল. ভাই ফনি অনেক দিন ধরে রেডিও তেহরান শুনছেন জেনে সত্যিই আমরা সবাই খুশি হলাম। তা রেডিও তেহরান কেনো দীর্ঘদিন ধরে শুনছেন?

দীর্ঘ দিনের শ্রোতা হিসেবে আপনি জানেন যে  রেডিও তেহরান নানা অনুষ্ঠান প্রচার করে। এর মধ্যে কোনগুলো আপনার বেশি ভাল লাগে?  আপনি কি রেডিও তেহরানের ভাই-বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন?

জি ভাই মুবারক হোসেন ফনি আপনাকেও সাক্ষাৎকার শেষে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা ভাইয়ের সাক্ষাৎকার শুনছিলেন।

বহলুল ভাই, আসরের এ পর্যায়ে কি ওয়েবসাইটের খবরে  নজর দেবো?

বহলুল: অবশ্যই এখন আর দেরি করার মতো সময় নেই। তাহলে খবরের দিকে নজর দেই।

আমি এরই মধ্যে খবর হাতে নিয়েছি। গো-রক্ষার নামে যারা দোকান খুলেছে তাদের দেখলে রাগ হয়: মোদি- শীর্ষক খবরটি  প্রকাশিত হয়েছে ৬ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথাকথিত গো-রক্ষকদের তীব্র কটাক্ষ করে কড়া বার্তা দিয়েছেন। তিনি এক অনুষ্ঠানে বলেন, গো-সেবার নামে কিছু লোক নিজেদের দোকান খুলে রেখেছে। এসব লোককে দেখলে খুব রাগ হয়। আর এ খবরে মন্তব্য করেছেন মুহাম্মদ ঘোরী শাহ। তিনি লিখেছেন, এটা মুখের কথা নয়,এটা একটা মুখোশের কথা। গো নিয়ে রাজনীতি হোক কিন্তু মুসলিম ও দলিত পীড়ন হবে কেন? আসলে গুজরাটে দলিত বিক্ষোভের চাপে পড়ে তিনি একথা বলছেন।

বহলুল: রাজনীতিতে কার যে কোনটা মুখ আর কোনটা মুখোশ বোঝা বড় ভীষণ দায়!

এদিকে ইরাক থেকে সেনা প্রত্যাহারে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করুন: জাফারি- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরাকে মোতায়েন সেনা প্রত্যাহারে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি। মৌরিতানিয়ায় অনুষ্ঠিত আরব লিগের ২৭তম শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ খবরে মন্তব্য করেছেন মকবুল হোসেন। তিনি লিখেছেন,

জাতিসংঘের কাছে বললে কি লাভ? তারা তো শক্তের ভক্ত নরমের যম।

বহলুল: যা বলেছেন, লখো কথার এক কথা। এদিকে ২৪ জুলাই প্রকাশিত একটি খবরের শিরোনাম:

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়, জঙ্গির উত্থান যেকোনো স্থানে হতে পারে: শিক্ষামন্ত্রী। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষ‍ামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবার অকপটে স্বীকার করছেন, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না। কারণ, মাদ্রাসা যে জঙ্গি তৈরি করে এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। বরং ধনীর ছেলেরা যেখানে পড়ে সেখানে সে বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিদের দেখা গেছে। এ খবরে মন্তব্য করেছেন মাজলুম আহমেদ। তিনি লিখেছেন

ব্যক্তি ও দলীয় স্বার্থ পরিত্যাগ করতে হবে দেশের স্বার্থে।মধ্যপন্থী,সৎ, মেধাবী ও দেশপ্রেমিক লোকদের নিয়ে কমিটি গঠন করুন। যদি দেশ ও দশের মঙ্গল চান তবে আমাদের কথাগুলি চিন্তা করে দেখুন।

বহলুল: ভাল বলেছেন, তা এদিকে কিন্তু সময় শেষ হওয়ার ইংগিত দেয়া হচ্ছে।

হ্যা বন্ধুরা এবার বিদায়ের পালা। সবাই ভাল থাকবেন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।#