সেপ্টেম্বর ০৪, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka

পাঠক! আজ আপনাদেরকে নিয়ে যাবো পোস্ট অফিস বা ডাকঘরে। মুহাম্মাদ এখন পোস্ট অফিসে আছে। সে চাচ্ছে জাপানে তার চাচাতো ভাইয়ের কাছে তিনটি বই পাঠাতে। কিন্তু সে আশ্চর্য হয়ে দেখলো যে পোস্ট অফিসে ব্যাপক ভিড়।

সামান্য খোঁজাখুজির পর দ্বিতীয় তলায় পোস্ট অফিসের বৈদেশিক কাউন্টারে গেল সে। তো যদি পোস্ট অফিসের কর্মকর্তা এবং মুহাম্মাদের মধ্যকার কথাবার্তাগুলো শুনতে চান তাহলে প্রথমেই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হয়ে নিন।

ببخشید - بسته - پستی - من دارم - به کجا - شما می فرستید - من می فرستم - این - ژاپن - چه چیزی ؟ - کتاب - سه - سه تا - لطفاً - باز کنید - کتابها - پاکت - مخصوص - ما می گذاریم - کی ؟ آن می رسد - پست - پست عادی - پست پیشتاز - با - بعد از - سه هفته - چه طور ؟ کمتر از - ده روز - آدرس اینجا - بنویسید - حتماً

দুঃখিত। বস্তা। পোস্টাল বা ডাক সম্বন্ধীয়। আমার আছে। কোথায়। তুমি পাঠাবে। আমি পাঠাবো। এই। জাপান। কী জিনিস ? বই। তিন। তিনটি। অনুগ্রহপূর্বক। খুলুন। বইগুলো। প্যাকেট বা খাম। বিশেষ। আমরা রাখবো। কখোন ? ওটা পৌঁছবে। পোস্ট। সাধারণ ডাক। জরুরী ডাক। সাথে। পরে। তিন সপ্তাহ। কেমন ? কম। দশ দিন। এখানকার ঠিকানা। লিখুন। অবশ্যই।ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ এবং ডাক-কর্মকর্তার কথোপকথনে মনোযোগী হই।

محمد - ببخشید آقا . من یک بسته ی پستی دارم . کارمند - بسته را به کجا می فرستید ؟ محمد - آن را به ژاپن می فرستم . کارمند - چه چیزی در این بسته است ؟ محمد - سه تا کتاب .کارمند - لطفاً بسته را باز کنید . ما کتابها را در یک پاکت مخصوص می گذاریم . محمد - این کتابها کی به ژاپن می رسد ؟ کارمند - با پست عادی آن را می فرستید یا با پست پیشتاز ؟ محمد - با پست عادی . کارمند - با پست عادی بعد از سه هفته این بسته به ژاپن می رسد . محمد - با پست پیشتاز چه طور ؟ کارمند - با پست پیشتاز کمتر از ده روز . لطفاً آدرس را اینجا بنویسید . محمد - بله . حتماً .

মুহাম্মাদঃ দুঃখিত জনাব। আমার একটা ব্যাগ আছে পোস্ট করার জন্যে।কর্মকর্তাঃ প্যাকেটটা কোথায় পাঠাবেন।মুহাম্মাদঃ ওটা আমি জাপানে পাঠাবো।কর্মকর্তাঃ প্যাকেটের ভেতর কী আছে ?মুহাম্মাদঃ তিনটা বই।কর্মকর্তাঃ দয়া করে প্যাকেটটা খুলুন। আমরা বইগুলোকে একটা বিশেষ প্যাকেটে পুরে রাখবো।মুহাম্মাদঃ এই বইগুলো কবে জাপানে গিয়ে পৌঁছবে? কর্মকর্তাঃ সাধারণ ডাকে পাঠাবেন নাকি জরুরী ডাকে? মুহাম্মাদঃ সাধারণ ডাকে।কর্মকর্তাঃ সাধারণ ডাকে পাঠালে প্যাকেটটি তিন সপ্তাহ পরে জাপানে গিয়ে পৌঁছবে। মুহাম্মাদঃ জরুরী ডাকে পাঠালে কেমন হবে ?কর্মকর্তাঃ জরুরী ডাকে পাঠালে দশদিনের চেয়ে কম লাগবে। দয়া করে ঠিকানাটা এখানে লিখুন।মুহাম্মাদঃ হ্যাঁ, অবশ্যই।

মুহাম্মাদ ঠিকানাটা লেখে। পোস্ট অফিসের কর্মকর্তা তাকে একটা বিশেষ ফর্ম দেয়। মুহাম্মাদ ফর্মটা পূরণ করে। তারপর মুহাম্মাদ পোস্ট অফিসের অন্য একটা বিভাগে যায়। এই বিভাগটা যেন সিল-মোহরের ছোট্ট একটা যাদুঘর। সে খুব ভালো করে পুরোনো সিলগুলো দেখে। এগুলো দেখে সে খুব মজা পায়। আপনাদেরও নিশ্চয়ই মজা লেগেছে আজকের আসর। আগামী আসরে আবারো কথা হবে। এই প্রত্যাশায় এখানেই গুটিয়ে নিচ্ছি ফার্সি ভাষা শেখার আজকের আসর। খোদা নেগাহদর।#