ফার্সি ভাষায় 'দারদ' درد মানে ব্যথা (২৬তম পর্ব)
পাঠক! আপনারা কি জানেন আজ আমরা কী নিয়ে কথা বলবো ! দাঁত ব্যথা নিয়ে। কয়েকদিন ধরে মুহাম্মাদের দাঁত ব্যথা। কিন্তু আজ ব্যথাটা অনেক বেশি। তার বন্ধু সাঈদ তাকে ভালো একজন ডেন্টিস্টের ক্লিনিকের ঠিকানা দেয় এবং তাকে জানান দেয় যে, এই ডেন্টিস্টের ক্লিনিকে সাধারণত ভিড় থাকে। মুহাম্মাদ দাঁতের ব্যথায় অতিষ্ঠ হয়ে ক্লিনিকে যায় এবং রিসিপশনিস্টের সাথে কথা বলে। তাদের এই কথোপকথন যদি শুনতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তার আগে যথারীতি নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
وقت - دکتر - من می خواهم - الان - متاسفانه - او وقت ندارد - بعد از ظهر - چه طور ؟ - فردا - ساعت - ده - صبح - چه طور است ؟ - دندان - درد - شدید - من دارم - خوب - منتظر بمانید - نیم ساعت - بعد - ایشان - هنوز - او نیامده - من منتظر می مانم - اگر - او نیامد - به جای ( او ) - او معاینه می کند - چه شده است ؟ دندانم درد می کند - سمت - راست - ردیف - بالا - من پر می کنم - دو بار - هفته - من می دهم - سه شنبه - ৫ شنبه - بعد از ظهر - لطفاً - دهان - دهانتان - باز کنید .
সময়। ডাক্তার। আমি চাই। এখন। দুঃখজনকভাবে। তার সময় নাই। বিকেল। কেমন ? আগামীকাল। ঘণ্টা। দশ। সকাল। কেমন ? দাঁত। ব্যথা। কঠিন। আমার আছে। ভালো। অপেক্ষা করুন। আধা ঘণ্টা। সে বা তিনি। এখনো। সে আসে নি। আমি অপেক্ষা করব। যদি। সে না আসে। তার পরিবর্তে। সে পরীক্ষা বা চেক-আপ করাবে। কী হয়েছে ? আমার দাঁত ব্যথা করছে। দিক। ডান। ক্রম বা সারি। উপর। আমি পূরণ বা ফিলিং করবো। দুই বার। সপ্তাহ। আমি দেবো। মঙ্গলবার। বৃহস্পতিবার। বিকেল। দয়া করে। মুখ। তোমার মুখ। খোলো। শব্দগুলোর অর্থ জেনে নেয়া গেল। এবার তাহলে মুহাম্মাদ এবং রিসিপশনিস্টের মধ্যকার কথোপকথনে মনোযোগ দেয়া যাক।
محمد - سلام . من یک وقت دکتر می خواهم. منشی - سلام . الان متاسفانه دکتر وقت ندارد . محمد - بعد از ظهر چه طور ؟ دکتر بعد از ظهر وقت دارد ؟ -- صدای ورق زدن دفتر -- منشی - نه متأسفانه . دکتر بعد از ظهر هم وقت ندارد . فردا ساعت ده صبح چه طور است ؟ محمد - فردا ؟ اما من امروز دندان درد شدید دارم . منشی - خوب منتظر بمانید . نیم ساعت بعد نوبت آقای محمدی است ، اما ایشان هنوز نیامده . محمد - منتظر می مانم . منشی - اگر آقای محمدی نیامد ، دکتر شما را به جای ایشان معاینه می کند . محمد - بله ، خوب است .
মুহাম্মাদ: সালাম। আমি ডাক্তারের সাথে দেখা করার জন্যে একটা সময় চাচ্ছি।রিসিপশনিস্ট: সালাম। দুঃখজনকভাবে ডাক্তারের এখন সময় নেই। মুহাম্মদ: বিকেল বেলায় কি? বিকেলে ডাক্তারের সময় আছে? রিসিপশনিস্ট: না, দুঃখিত। বিকেলেও ডাক্তারের সময় নেই। আগামীকাল সকাল সাড়ে দশটায় কেমন হয়। মুহাম্মদ: আগামীকাল? কিন্তু আমার যে আজ ভীষণ দাঁত ব্যথা করছে। রিসিপশনিস্ট: ঠিক আছে, অপেক্ষা করুন। আধা ঘন্টা পরে জনাব মুহাম্মাদির পালা। কিন্তু তিনি এখনো আসেন নি। মুহাম্মদ: ঠিক আছে, তাহলে অপেক্ষাই করি। রিসিপশনিস্ট: জনাব মুহাম্মাদি যদি না আসেন, তাহলে তার পরিবর্তে ডাক্তার তোমাকে চেক-আপ করবে। মুহাম্মদ: হ্যাঁ, তাহলে তো ভালোই হয়।
কথোপকথনটি শুনলেন। মুহাম্মাদের অপেক্ষার পালা শেষ হলো। আধা ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু জনাব মুহাম্মাদি আসেন নি। তার পরিবর্তে মুহাম্মাদ ডাক্তারের রুমে যায় এবং ডাক্তারের সাথে কুশল বিনিময় করে। ডাক্তারের ইঙ্গিতে দন্তচিকিৎসার চেয়ারে বসে। ডাক্তারের সাথে মুহাম্মাদের যেসব কথাবার্তা হয়,এবার সেদিকে মনোযোগ দিন।
دکتر - چه شده ؟ محمد - آقای دکتر ، دندانم خیلی درد می کند . سمت راست ردیف بالا . دکتر - بله . دندانت را باید پر کنم . دو بار در این هفته به شما نوبت می دهم . سه شنبه و پنجشنبه . محمد - اگر بعد از ظهر باشد ، بهتر است . دکتر - خوب ، سه شنبه و پنج شنبه بعد از ظهر . لطفاً دهانتان را باز کنید .
ডাক্তার: কী হয়েছে? মুহাম্মাদ: ডাক্তার সাহেব! আমার দাঁত ভীষণ ব্যথা করছে। উপরের পাটির ডান দিকের সারি। ডাক্তার: হ্যাঁ। তোমার দাঁত ফিলিং করতে হবে। চলতি সপ্তাহে দু'দিন তোমাকে সময় দেব। মঙ্গলবার এবং বৃহস্পতিবার। মুহাম্মাদ: বিকেলে হলে ভালো হয়। ডাক্তার: ঠিক আছে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেলে। মুখটা একটু খুলুন দয়া করে। মুহাম্মাদ তার মুখটা খোলে। আর ডাক্তার তার দাঁত ফিলিং করতে শুরু করে। আধা ঘণ্টা পরে ডাক্তারের কাজ শেষ হয়। মুহাম্মাদ ডাক্তার এবং রিসিপশনিস্টের কাছ থেকে বিদায় নেয়। আমরাও সেইসাথে এখনকার মতো বিদায় নিচ্ছি ফার্সি ভাষা শেখার আজকের আসর থেকে।#