ইরানিরাও বিদায়ের সময় বলে 'খোদা হাফেজ' خداحافظ (২৭তম পর্ব)
পাঠক! মুহাম্মাদ আজ ফেরদৌসী সড়কে যেতে চাচ্ছে। একটা কোম্পানীর পরিচালকের সাথে তার দেখা করার কথা আছে। কিন্তু অনেক দেরী হয়ে গেছে। মুহাম্মাদ তাই ট্যাক্সি সার্ভিসে ফোন করে একটা ট্যাক্সি চায়। তো যদি জানতে চান কী ঘটেছে,অর্থাৎ মুহাম্মাদ কি যথাসময়ে পৌঁছতে পেরেছে নাকি পারে নি,তাহলে আমাদের সাথেই থাকুন। তার আগে নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আপনারা প্রয়োজনে শব্দগুলো লিখে রাখতে পারেন কিংবা রেকর্ড করে রাখতে পারেন।
روز تان بخیر - تاکسی - من می خواهم - شما می روید - خیابان - خیابان فردوسی - مشترک - مشترک 125 - ده - دقیقه - بعد - تاکسی می آید - خیلی - من عجله دارم - دیر شده - زود - نزدیک - نزدیک است - - خداحافظ - خدا نگهدار - چرا ؟ - چرا ایستادی ؟ - چیزی شده ؟ - ماشین - پنچر - الان - لاستیک - من عوض می کنم - وقت - من ندارم - دیگر - با - برای شما - من می گیرم - ببخشید - پنچر شد - خودم - من دیر کردم - خواهش می کنم-
শুভদিন। ট্যাক্সি। আমি চাই। তুমি যাবে। রাস্তা। ফেরদৌসী সড়ক। গ্রাহক। গ্রাহক নম্বর ১২৫। দশ। মিনিট। পরে। ট্যাক্সি আসবে। অনেক। আমার তাড়া আছে। দেরী হয়ে গেছে। দ্রুত। কাছে। কাছেই। খোদা হাফেজ। খোদা নেগাহদর খোদা হাফেজের পরিবর্তে ব্যবহার করা হয়। কেন ? কেন দাঁড়িয়েছো ? কিছু হয়েছে ? গাড়ি। চাকা ছিদ্র হওয়া। এখন। টায়ার। আমি পাল্টাবো। সময়। আমার নেই। অপর। সাথে। তোমার জন্যে। আমি নেবো। দুঃখিত। চাকা ছিদ্র হয়ে গেছে। আমি নিজে। আমি দেরী করেছি। এটি একটি বিনয় প্রকাশক পরিভাষা।তো নতুন শব্দগুলো অর্থসহ জেনে নেওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ এবং ট্যাক্সি সার্ভিসের কর্মকর্তার কথাবার্তাগুলো শোনা যাক। মুহাম্মাদ ট্যাক্সি সার্ভিসের ফোন নম্বর ডায়াল করছে।
محمد - الو ، سلام آقا ، روزتان بخیر . من یک تاکسی می خواهم . کارمند آژانس - سلام . کجا می روید ؟ محمد - خیابان فردوسی . کارمند - شما مشترک ما هستید ؟ محمد - بله . من مشترک 125 هستم . کارمند - ده دقیقه ی بعد تاکسی می آید . محمد - اما من خیلی عجله دارم . دیر شده . کارمند - تاکسی زود می آید . خیابان فردوسی نزدیک است . محمد - خوب است . خداحافظ . کارمند - خدا نگهدار .
মুহাঃ হ্যালো! সালাম। শুভদিন। আমি একটা ট্যাক্সি চাচ্ছিলাম।ট্যাক্সি কর্মকর্তা : সালাম। কোথায় যাবেন।মুহাম্মদ : ফেরদৌসী সড়ক।ট্যাক্সি কর্মকর্তা : আমি কি আমাদের নিবন্ধিত গ্রাহক ?মুহাম্মদ : হ্যাঁ! আমার গ্রাহক নম্বর ১২৫।ট্যাক্সি কর্মকর্তা : দশ মিনিট পর ট্যাক্সি আসবে।মুহাম্মদ : কিন্তু আমার খুব তাড়া আছে। দেরী হয়ে গেছে।ট্যাক্সি কর্মকর্তা : ট্যাক্সি দ্রুত আসবে। ফেরদৌসী সড়ক কাছেই।মুহাম্মদ : ঠিক আছে। খোদা হাফেজ।ট্যাক্সি কর্মকর্তা : খোদা নেগাহদর।
কিছুক্ষণ পর ট্যাক্সি এলো এবং মুহাম্মাদ দ্রুত ট্যাক্সিতে চড়লো। দেরিতে পৌঁছার আশঙ্কায় সে উদ্বিগ্ন। সে চাচ্ছে না যে কোম্পানীর পরিচালকের সাথে প্রথম সাক্ষাতেই দেরী হয়ে যাক। সে তার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে যে এখনো কয়েক মিনিট সময় আছে। কিন্তু ট্যাক্সি চালক সহসা রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। এ সময় মুহাম্মাদ এবং ট্যাক্সি চালকের সাথে যেসব কথাবার্তা হয় সেগুলো শুনুন।
محمد - چرا ایستادی ؟ چیزی شده ؟ راننده - فکر می کنم ماشین پنجر است . محمد - چی ؟ پنچر ؟ اما من خیلی عجله دارم . راننده - بله . ماشین پنچر است . الان لاستیک را عوض می کنم . محمد - اما من وقت ندارم . با یک تاکسی دیگر می روم . راننده - من برای شما یک تاکسی می گیرم . ببخشید که ماشین پنچر شد . محمد - نه . نه . خواهش می کنم . من خودم دیر کردم .
মুহাম্মদ : কেন দাঁড়িয়েছো ? কিছু হয়েছে ?চালক : মনে হয় চাকা পাংচার মানে ছিদ্র হয়ে গেছে।মুহাম্মদ : কী ! পাংচার ! কিন্তু আমার যে ভীষণ তাড়া আছে।চালক : হ্যাঁ ! গাড়ি পাংচার হয়েছে। এখন টায়ার পাল্টাবো।মুহাম্মদ : কিন্তু আমার তো সময় নেই। অন্য কোনো ট্যাক্সিতে যেতে হবে।চালক : আমি তোমার জন্যে ট্যাক্সি নিচ্ছি। দুঃখিত যে ট্যাক্সি পাংচার হয়ে গেল।মুহাম্মদ : না , না ! ঠিক আছে। আমি নিজেই দেরী করে ফেলেছি।
কথোপকথনটি অনুবাদসহ শুনলেন। এবার অনুবাদ ছাড়া আরেকবার শুনুন।
محمد - چرا ایستادی ؟ چیزی شده ؟ راننده - فکر می کنم ماشین پنجر است . محمد - چی ؟ پنچر ؟ اما من خیلی عجله دارم . راننده - بله . ماشین پنچر است . الان لاستیک را عوض می کنم . محمد - اما من وقت ندارم . با یک تاکسی دیگر می روم . راننده - من برای شما یک تاکسی می گیرم . ببخشید که ماشین پنچر شد . محمد - نه . نه . خواهش می کنم . من خودم دیر کردم .
মুহাম্মাদ এবং ট্যাক্সি চালক রাস্তার পাশে দাঁড়ায়। কয়েক মিনিট পর মুহাম্মাদ অপর একটি ট্যাক্সিতে চড়ে। চালক তার ট্যাক্সির টায়ার পাল্টাতে ব্যস্ত হয়ে পড়ে। মুহাম্মাদও সময়মতো ফেরদৌসী সড়কে গিয়ে পৌঁছে। পরবর্তী আসরে আবারো কথা হবে। এই প্রত্যাশায় এখনো গুটিয়ে নিচ্ছি ফার্সি ভাষা শেখার আজকের আসর।#