ফার্সি ভাষায় 'দুস্ত' دوست মানে বন্ধু (৩১তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষা অনুষ্ঠানের প্রিয় পাঠক! সালাম ও শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে। আজ বিকেলে মুহাম্মাদ পত্রিকা অফিস থেকে ফেরে। সে যে একটি পত্রিকা অফিসে অনুবাদকের কাজ করে মনে আছে আপনাদের ? ছাত্রাবাসে ঢুকে সে দেখতে পায় বিশ্ববিদ্যালয়ের ক'জন ছাত্র একটা বিজ্ঞপ্তির পাশে দাঁড়িয়ে আলাপ-আলোচনা করছে। বিজ্ঞপ্তিটি ছিল পার্বত্য এলাকায় একদিনের ভ্রমণ সংক্রান্ত।
যেসব ছাত্র তাদের বন্ধুবান্ধবদের নিয়ে এই আনন্দ ভ্রমণে যেতে ইচ্ছুক তারা তাদের নাম বিজ্ঞপ্তির নিচে লিখছে। মুহাম্মাদ ছাত্রদের মাঝে তার বন্ধু আলীকে দেখতে পায়। আলী বিদ্যুৎ প্রকৌশলী বিভাগের ছাত্র। মুহাম্মাদ সামনে এগিয়ে যায় এবং বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলীর কাছে জানতে চায়। তাদের কথোপকথন যদি শুনতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তবে তার আগে নতুন শব্দার্থগুলো জেনে নেওয়া যাক।
چه خبر است - برنامه - کوهنوردی - برنامه کوهنوردی - تفریح - جالب - هرکس - او دوست دارد - اسمش - اینجا - او می نویسد - خیلی - چه روزی ؟ - هست - پنج شنبه - صبح - زود - تو علاقه داری - تو می دانی - آنها ... می روند - اسم آنها - لیست - در لیست - چه جالب - تو نمی روی ؟ آنها برمی گردند - کی؟ - من می روم - ما می رویم - ما برمی گردیم - با رامین - در مورد - در این مورد - با ما - تو بیا - خوش می گذرد - آنها می آیند - دوست - دوستان - دوستان ما - همه - من سعی می کنم - صحبت می کنم-
কী খবর। কর্মসূচি। পর্বতারোহন বা পার্বত্যাঞ্চল ভ্রমণ। পর্বতারোহন বা পার্বত্যাঞ্চল ভ্রমণ কর্মসূচি। বিনোদন। চমৎকার। যে-কেউ। সে পছন্দ করে। তার নাম। এখানে। সে লিখবে। অনেক। কোনদিন ? আছে। বৃহস্পতিবার। সকাল। দ্রুত। তুমি পছন্দ করো। তুমি আগ্রহী। তুমি জানো। তারা...যাবে। তাদের নাম। তালিকা। তালিকায়। কী চমৎকার। তুমি যাবে না ? তারা ফিরবে। কখোন ? আমি যাবো। আমরা যাবো। আমরা ফিরবো। রমিনসহ। সম্পর্কে। এ সম্পর্কে। আমাদের সাথে। তুমি আসো। ভালো কাটবে। তারা আসবে। বন্ধু। বন্ধুরা। আমাদের বন্ধুরা। সবাই। আমি চেষ্টা করবো। কথা বলবো।
শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার চলুন ছাত্রাবাসে গিয়ে আলী এবং মুহাম্মাদের মধ্যকার কথাবার্তাগুলো শুনি।
محمد - اینجا چه خبر است ؟ علی - یک برنامه کوهنوردی است ! محمد - کوهنوردی ؟ علی - آره . یک تفریح جالب ... هرکس دوست دارد بیاید ، اسمش را اینجا می نویسد . محمد - این برنامه چه روزی است ؟ علی - پنج شنبه صبح زود . تو به کوهنوردی علاقه داری ؟ محمد - آره . خیلی . علی - رامین و سعید هم به کوهنوردی می روند . اسم آنها در لیست است . محمد - اه . چه جالب . تو نمی روی ؟ علی - بله . من هم می روم . ما پنج شنبه صبح زود به کوه می رویم و پنج شنبه شب بر می گردیم . محمد - خوب است . علی - تو هم با ما بیا . خیلی خوش می گذرد . همه دوستان ما می آیند . محمد - سعی می کنم . امروز با سعید و رامین در این مورد صحبت می کنم .
মুহাম্মাদ : এখানে কী হচ্ছে ?আলী : পর্বতারোহন কর্মসূচি।মুহাম্মাদ : পর্বতারোহন?আলী : হ্যাঁ। চমৎকার বিনোদন। যেতে ইচ্ছুকরা তাদের নাম এখানে লিখতে হবে।মুহাম্মাদ : কোনদিন হবে ?আলী : বৃহস্পতিবার খুব সকালে। তুমি কি পর্বতারোহনে আগ্রহী ?মুহাম্মাদ : হ্যাঁ। ভীষণ।আলী : রমীন এবং সাঈদও যাবে। লিস্টে তাদের নাম আছে।মুহাম্মাদ : তাই ? কী মজার ? তুমি যাবে না ? আলী : হ্যাঁ,আমিও যাবো। আমরা বৃহস্পতিবার খুব সকালে পাহাড়ে যাবো এবং বৃহস্পতিবার রাতেই ফিরে আসবো।মুহাম্মাদ : ভালোই।আলী : তুমিও আসো আমাদের সাথে। ভালোই কাটবে। আমাদের সকল বন্ধুবান্ধব আসবে।মুহাম্মাদ : চেষ্টা করবো। সাঈদ এবং রমীনের সাথে আজ এ ব্যাপারে কথা বলবো।
কথোপকথনটি শুনেছেন তো? রমীন এবং সাঈদসহ অন্যান্য ছাত্ররা পার্বত্য অঞ্চলে যেতে চাচ্ছে। তেহরানের আশেপাশে বিশেষ করে তেহরানের উত্তরে সুন্দর সুন্দর পাহাড় আছে। মুহাম্মাদও চাচ্ছে তাদের সাথে পাহাড়ে যেতে। তবে তাদের সাথে যেতে পারবে কিনা,জানে না। কেননা তার একটা সমস্যা আছে। এরপর কী ঘটে তা জানতে চাইলে আগামী আসরে আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।#