নভেম্বর ০৩, ২০১৬ ১৭:০২ Asia/Dhaka

বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন।

আজকের আসরের শুরুতেই পবিত্র কুরআনের দুটি আয়াত তুলে ধরছি। সূরা আল-আহজাবের ৭০৭১ নম্বর আয়াতে বলা হয়েছে- হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাহলে তিনি তোমাদের কর্মকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন।

আমরা সবাই আল্লাহর নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করব-এ আশা ব্যক্ত করে আসরের প্রথম চিঠিটি হাতে তুলে নিচ্ছি। এটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার লালচাঁদপুরের দৈয়ারা গ্রাম থেকে। ভাই মো আবদুল মতিন এ চিঠিতে জানতে চেয়েছেন, রেডিও তেহরানের সকালের অনুষ্ঠান এখনো প্রচারিত হয় কিনা?

না ভাই, আমাদের সকালের অনুষ্ঠান এখন আর রেডিওতে প্রচারিত হয় না। তবে ইন্টারনেট এবং স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠানটির প্রচার অব্যাহত আছে।

এরপর তিনি রেডিও অনুষ্ঠান প্রচারে যান্ত্রিক গোলযোগের অভিযোগও করেছেন।

এ অভিযোগ আপনার একার নয় ভাই মতিন। এর আগেও অনেকে করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ অনেক কারণে এমনটি হতে পারে। তবে এ ব্যাপারে অবহিত আছে রেডিও তেহরানের সংশ্লিষ্ট বিভাগ। নানা সীমাবন্ধতার মধ্যেও তারা তাদের শ্রেষ্ঠ সেবা দিয়ে যাচ্ছেন বলেই রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাচ্ছেন আপনারা। আপনি রেডিও তেহরানের অনুষ্ঠান পরিষ্কারভাবে শোনার যে কামনা করেছেন তা সম্ভব হচ্ছে তাদের প্রচেষ্টার ফলে।

এ ভাই তার চিঠিতে কিন্তু শুধু অভিযোগই করেননি; আমাদের প্রশংসাও করেছেন। চিঠির শেষাংশে তিনি  লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

বহলুল: এ ধন্যবাদের অনেকটাই আপনার মতো শ্রোতা বন্ধুদের প্রাপ্য। কারণ আপনাদের উৎসাহ ছাড়া এমন অনুষ্ঠান কখনোই রেডিও তেহরানের পক্ষে প্রচার করা সম্ভব হতো না। ধন্যবাদ আপনাকেও । এরপরের চিঠি এসেছে ভারত থেকে।

হ্যাঁ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী গ্রামের ইন্টারন্যাশনাল  মিতালি  লিসনার্স  ক্লাব থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই  মোহাম্মাদ  হাফিজুর  রহমান। তিনি জানতে চেয়েছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগের দফতর ২৪ ঘণ্টাই খোলা থাকে কিনা?

না ভাই এটি সব সময় খোলা থাকে না। বাংলা বিভাগের দফতর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। সেই নির্ধারিত সময়ে আমরা আপনাদের পছন্দসই অনুষ্ঠান সাজানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি।

এ শ্রোতা ভাই’র চিঠি এখনো শেষ হয়নি। তিনি রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্ব সংবাদকে সবসেরা বলে অভিহিত করেছেন। এ জন্য রেডিও তেহরানের সংবাদ বিভাগের সবাইকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ।

বহলুল: ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আজ কি কোনো শ্রোতাবন্ধুর সঙ্গে কথা হবে না?

কেন হবে না! এই তো শুরু করছি। হ্যা, শ্রোতাভাই, আপনার নামটি বলুন এবং পরিচয় দিন?

বহলুল. তার মানে আপনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন। বা বেশ ভল লাগলো শুনে। তা আপনি রেডিও  তেহরানের অনুষ্ঠান কতোদিন ধরে শুনছেন?

দেখুন ভাই আপনি রেডিও তেহরানে অনুষ্ঠান অনেক দিন থেকেই শুনছেন। তা কিভাবে  রেডিও তেহরান শোনা শুরু করলেন সে কথা কি আপনার মনে আছে?

ভাই আশরাফ একটু আগেই আপনি বললেন, ফেসবুকে  রেডিও তেহরানের ফ্যানপেইজ এবং অফিসিয়াল পেইজ নিয়মিত দেখেন। এ ছাড়া রেডিও তেহরানের ওয়েবসাইটও দেখেন। রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন কেমন লাগে আপনার কাছে?

দীর্ঘদিন ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান আপনি শুনে যাচ্ছেন। তা কেনো শুনছেন এ অনুষ্ঠান? কি আছে রেডিও তেহরানে যা আপনার কাছে ভাল লাগে?

ভাই আশরাফ সময় শেষ হয়ে এসেছে। সবশেষে রেডিও তেহরানের শ্রোতা ভাইবোনদের উদ্দেশে কিছু বলতে অনুরোধ করবো।

এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা আশরাফুল ইসলাম মিন্টুর সাক্ষাৎকার শুনছিলেন। এবারে তাহলে ওয়েবসাইটের খবরে এবং ফেসবুকে রেডিও তেহরানের পেইজে যেসব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেই।

হ্যাঁ বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় ইরানি কিশোরীর সাফল্য  শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৫ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় ইরানি কিশোরী মোবিনা আলী নাসাব রৌপ্য পদক লাভ করেছেন। রাশিয়ার মধ্যাঞ্চলীয় খানতি-মানসিস্ক শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ বছর বয়সিদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এ পদক লাভ করেন তিনি। ফেসবুকে রেডিও তেহরানে ফ্যানপেইজে এ খবরে মন্তব্য করেছেন হেলেনা হোসেইন। তিনি লিখেছেন,এবার বিশ্বজয়ের পালা।

বহলুল: চমৎকার মন্তব্য করেছেন। আপনার কামনা সত্য হয়ে উঠুক।

জার্মান ভাইস-চ্যান্সেলনের সঙ্গে বৈঠক বাতিল করলেন জারিফ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৫ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, ইরান সফররত জার্মান ভাইস-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে বৈঠক বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারিফের সঙ্গে এবং পালামেন্ট ভবনে লারিজানির সঙ্গে গ্যাব্রিয়েলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণ ঘোষণা ছাড়াই বৈঠক দুটি বাতিল করা হয়। এ খবরে মন্তব্য করেছেন ইফতিখারুল ইসলাম। তিনি লিখেছেন, ইরানিরাই প্রকৃত মুসলিম। ইরান সমস্ত মুসলিম জাতির গর্ব।

বহলুল: এ কথাকে অস্বীকার করা সত্যিই কঠিন।

এদিকে হিজাব আমাকে দিয়েছে নিরাপত্তা ও পুনর্জন্মের আনন্দ: নওমুসলিম ভ্যারিনিকা- শীর্ষক ফিচারধর্মী খবরটি প্রকাশিত হয়েছে ২৭ সেপ্টেম্বর। এতে বলা হয়েছে, একজন হিজাব-পরা মুসলিম মহিলার মধ্যে আত্মিক প্রশান্তির ঐশ্বর্য লক্ষ্য করে মুগ্ধ হয়েছিলেন এক সময়ের নাস্তিক ও কমিউনিস্ট ভ্যারিনিকা। এরপর তিনি ইসলাম সম্পর্কে পড়াশুনা শুরু করেন। পবিত্র কুরআনের বাণী ও শিক্ষাগুলো তার কাছে ইসলামের প্রকৃত ছবি তুলে ধরে। আর এ অবস্থায় তিনি গ্রহণ করেন পবিত্র এই ধর্ম। ভ্যারিনিকা ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশুনার সময়ই মহান আল্লাহর অস্তিত্ব অনুভব করতে সক্ষম হন। রেডিও তেহরানের ফেসবুকের ফ্যানপেইজে এতে শুভ প্রতিক্রিয়া জানিয়েছেন এমডি মিছবাহ  তিনি লিখেছেন, মাশা আল্লাহ।

এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। তাই বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে আপনাদের সবার সুন্দর, সুস্থ ও সুখময় জীবন কামনা করছি।#